News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Himanta Biswa Sarma : উপনির্বাচন : ত্ৰিপুরায় বিজেপি-প্রার্থীদের হয়ে নিৰ্বাচনী প্রচারে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা
Image

Himanta Biswa Sarma : উপনির্বাচন : ত্ৰিপুরায় বিজেপি-প্রার্থীদের হয়ে নিৰ্বাচনী প্রচারে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা

একদিনের ঝড়ো সফরে চারটি আসনে দলের পালে হাওয়া তুলবেন ড. শর্মা

আগরতলা, ১৯ জুন (হি.স.) : বিজেপি-প্রার্থীদের পালে হাওয়া তুলতে একদিনের ঝটিকা সফরে ত্রিপুরায় এসেছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। আজ সারাদিন চারটি বিধানসভার উপনির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে এ-প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াবেন ড. শর্মা। আজ তিনি ৮ নম্বর টাউন বড়দোয়ালি কেন্দ্রের প্রফেসর ডা. মানিক সাহা (মুখ্যমন্ত্রী), ৬ নম্বর আগরতলা কেন্দ্রের ডা. অশোক সিনহা, ৪৬ নম্বর সুরমা কেন্দ্রের স্বপ্না দাস পাল এবং ৫৭ নম্বর যুবরাজনগর কেন্দ্রের মলিনা দেবনাথের হয়ে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করবেন।

ধারা বৃষ্টির দরুন নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর তাঁর সফরসঙ্গী অসমের পর্যটন ইত্যাদি দফতরের মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া সহ কয়েকজনকে নিয়ে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগরতলার মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বিমানবন্দরে অবতরণ করে অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার উড়ান। বিমানবন্দরে ফুলের পাপড়ি, ফুলের মালা, উত্তরীয় পরিয়ে মুহুর্মুহু জয়ধ্বনী দিয়ে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান দলীয় সর্বস্তরের কার্যকর্তারা।

এখানে অসমের মুখ্যমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান ৮ নম্বর টাউন বড়দোয়ালির দলীয় প্রার্থী প্রফেসর ডা. মানিক সাহা (মুখ্যমন্ত্রী) এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব।

এর পর হিমন্তবিশ্ব শর্মা শুরু করেন তাঁর ঝড়ো নির্বাচনী প্রচার। হেলিকপ্টারে করে তিনি উত্তর ত্রিপুরা জেলার উপতাকালিতে ৫৭-যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী মলিনা দেবনাথের নির্বাচনী জনসভায় যোগ দেবেন। এর পর ধলাই জেলার সালেমা বাজারে ৪৬ নম্বর সুরমা কেন্দ্রের স্বপ্না দাসের নির্বাচনী প্রচার শেষ করে ফিরে আসবেন আগরতলায়। এখানে কেন্দ্রীয়ভাবে আয়োজিত রবীন্দ্র শতবর্ষ ভবনে যৌথ নির্বাচনী সভায় দুটি আসনের প্রার্থী যথাক্রমে বড়দোয়ালির দলীয় প্রার্থী প্রফেসর ডা. মানিক সাহা এবং আগরতলা কেন্দ্রের ডা. অশোক সিনহার নির্বাচনী প্রচারে ভাষণ দেবেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top