News Flash

  • Home
  • মুখ্য খবর
  • flood : ভয়াবহ বন্যার কবলে কুর্তি, ৯২ পরিবার জলবন্দি
Image

flood : ভয়াবহ বন্যার কবলে কুর্তি, ৯২ পরিবার জলবন্দি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷  দুদিনের বিরামহীন বৃষ্টিপাতে উত্তর জেলার ত্রিপুরা অসম সীমান্তের কুর্তি এলাকায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে৷ বর্তমানে ৯২ টি পরিবার জলবন্দি৷ মোতায়েন করা হয়েছে এস ডি আর এফ এবং টি এস আর এর বিশেষ একটি টিম৷ উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে৷প্রায় ৪৫ টি পরিবারকে নিয়ে আসা হয়েছে রিলিফ ক্যাম্পে৷দেওয়া হচ্ছে খাদ্য সামগ্রী৷এক আতঙ্কময় পরিবেশ গোটা এলাকা জুড়ে৷ জানা গেছে,শুক্রবার থেকে শনিবার পর্যন্ত টানা দুদিনের বৃষ্টিপাতের ফলে উত্তর জেলার ত্রিপুরা অসম সীমান্তের কুর্তি গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের মানিকনগর এলাকার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ণ হয়ে পড়েছে৷ মিজোরামের জল আসামের বুক চিরে লঙ্গাই ও সিংলা নদী বেয়ে কুর্তি এলাকায় প্রবেশ করছে৷ মোট ১০ টি ছড়া এবং ৩ টি নদীর জল মানিকনগর এলাকা জলমগ্ণ করে ফেলেছে৷ বিশেষ করে কুর্তি নদী, থাল নদী ও কয়লা নদীর জল ঢুকে প্লাবিত করেছে বিস্তীর্ণ অঞ্চল৷বর্তমানে ৯২ টি পরিবার জল বন্দি হয়ে পড়েছে৷মোতায়েন করা হয়েছে এস ডি আর এফ ও টি এস আর এর প্রশিক্ষণরত বিশেষ টিম৷তারমধ্যে ৪৫ পরিবারকে নিয়ে আসা হয়েছে কুর্তি পঞ্চায়েত সংলগ্ণ রিলিফ ক্যাম্পে৷এস ডি আর এফ এর তরফ থেকে দেওয়া হচ্ছে চাল,ডাল, সরিষার তেল,আলু,চিরা,গুড় সহ অন্যান্য খাদ্য সামগ্রী৷মাইক যোগে জনগনকে নিরাপদ স্থানে আসার আহ্বান প্রশাসনের৷বর্তমানে মিজোরাম ও অসমের জল তীব্র বেগে ধেয়ে আসছে৷ আশঙ্কা রয়েছে বাংলাদেশের জুড়ি নদীর জল প্রবেশ করার৷তবে ক্রমশ জলস্তর বৃদ্ধি হচ্ছে৷ এদিকে শনিবার দিনে মানিকনগর এলাকা পরিদর্শন করেন কদমতলা ব্লকের বিডিও প্রনয় দাস, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব,কুর্তি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুব্রত শব্দকর সহ অন্যান্য প্রতিনিধিরা৷তাঁরা গোটা দিনভর ত্রান সামগ্রী বিতরণ করেন ও খোঁজখবর নিয়ে উচ্চপদস্থ আধিকারিকদের অবগত করেন৷তবে শনিবার রাতে পরিস্থিতি ভয়াবহ রুপ নিলে ছুটে আসেন মহকুমা শাসক এল ডার্লং, অতিরিক্ত মহকুমা শাসক মানিক চক্রবর্তী,কদমতলা থানার ওসি সুশান্ত দেব৷ খোঁজ খবর নেন বন্যার কবলে পড়া ও রিলিফ ক্যাম্পে আশ্রয় নেওয়া মানুষের হাথে৷ অপরদিকে বন্যার কবলে পড়া জনগন জানিয়েছেন, তাদের কোন ধরনের সমস্যা হচ্ছে না৷সানীয় পঞ্চায়েত ও প্রশাসনের তরফে সম্পূর্ণ সহযোগিতা করা হচ্ছে৷ বর্তমানেও বন্যা কবলিত এলাকার মানুষ তাদের আসবাপত্র সহ গবাদিপশু নিয়ে রিলিফ ক্যাম্পে আশ্রয় নিচ্ছেন৷ অপরদিকে কুর্তি জলাধার বিল রাজ্যের মধ্যে সবচেয়ে বড় জলাধার বলে পরিচিত৷ পূর্বের দীর্ঘ শাসনের বাম সরকার যেমন এই বন্যার সমস্যা নিয়ে কোন উদ্যোগ গ্রহণ করেনি তেমনি বর্তমান সরকারের সময়েও কুর্তি এলাকার জনগণের একই সমস্যা চিরাচরিতভাবে রয়েই গেল৷ বিশেষ করে ৫৪ নং বিধানসভা কেন্দ্রের বাম বিধায়ক ইসলাম উদ্দিনের বাড়ি কুর্তি এলাকায় থাকা সত্ত্বেও এই বন্যার সমস্যা নিয়ে কোনো উদ্যোগ গ্রহণ করেননি বলে অভিযোগ৷ পাশাপাশি বিজীত প্রার্থী তথা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু রায়কেও দেখা যায়নি অসহায়দের পাশে দাঁড়াতে৷ যদি আরো বৃষ্টিপাত হয় তাহলে কুর্তি এলাকায় বন্যা পরিস্থিতি  ভয়ংকর রুপ ধারণ করতে পারে৷বর্তমানে গোটা মানিক নগর এলাকা জুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে৷

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top