News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মিজোরাম ও অসমের জল ঢুকে কুর্তি এলাকায় বন্যা পরিস্থিতি
Image

মিজোরাম ও অসমের জল ঢুকে কুর্তি এলাকায় বন্যা পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷  মুষলধারে  বর্ষণে জলমগ্ণ উত্তর জেলার ত্রিপুরা অসম সীমান্তের কুর্তি এলাকার মানিক নগর৷প্রায় ৯২ টি পরিবার বর্তমানে জলবন্দি৷জলবন্দি গৃহপালিত পশুও৷ছোটবড় সাত আটটি ছড়া ও দুই তিনটি নদীর জলে প্লাবিত গোটা অঞ্চল৷ মিজোরাম ও অসমের জল কুর্তি এলাকায় তীব্র বেগে প্রবেশ করছে৷ বর্তমানে কুর্তী এলাকায় বাড়ছে ছড়া ও নদীর জল৷ বিপদসীমার উপরে বইছে ছড়া ও নদী৷ মানুষের মাঝে তীব্র আতঙ্ক৷ পঞ্চায়েতের তরফে জলবন্দি মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে৷ দুদিনের অবিশ্রান্ত হালকা ও মাঝারী বর্ষণে রাজ্যের বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতির৷ 

বৃষ্টিপাতের ফলে রাজ্যের বিভিন্ন নদী নালা ফুলে ফেপে উঠে রূপ নিয়েছে বন্যার৷ এর জেরে প্লাবিত হয়েছে রাজ্যের বিভিন্ন নিম্নাঞ্চল৷ প্রশাসনিকভাবে খোলা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন অনেক বন্যাদূর্গতরা৷এদিকে ঊনকোটির কুমারঘাট মহকুমা এলাকায় টানা বর্ষনের জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন৷ এলাকায় বন্যা পরিস্থিতর সৃষ্টি না হলেও ধীরে ধীরে বাড়ছে মহকুমার মনু এবং দেও নদীর স্বাভাবিক জলস্তর৷ এবিষয়ে মহকুমা শাসক সুব্রত ভট্টাচার্য জানিয়েছেন এলাকায় বন্যা পরিস্থির সৃষ্টি হলে তা মোকাবেলায় প্রস্তুত রয়েছে মহকুমা প্রশাসন৷ ইতিমধ্যেই স্পর্শকাতর এলাকার পঞ্চায়েত জনপ্রতিনিধিদের নিয়ে পরিস্থিতি মোকাবেলার জন্য আগাম প্রস্তুতি বৈঠকও সেরে নেওয়া হয়েছে৷ পরিস্থিতি মোকাবেলায় নৌকার বন্দোবস্ত থেকে শুরু করে বিপর্যয় মোকাবেলা বাহিনীও তৈরী রাখা হয়েছে৷

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top