News Flash

  • Home
  • দেশ
  • কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী দ্রুত সুস্থ হয়ে উঠছেন
Image

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী দ্রুত সুস্থ হয়ে উঠছেন

নয়াদিল্লি, ১৮ জুন (হি.স.): দ্রুত সুস্থ হয়ে উঠছেন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী। তিনি স্যার গঙ্গা রাম হাসপাতাল সূত্রে শনিবার এমনটাই জানা গিয়েছে। করোনা-আক্রান্ত হওয়ার পর প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে, এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন সোনিয়া গান্ধী। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, সোনিয়া গান্ধীর অবস্থা এখন ভাল এবং তিনি সুস্থ হয়ে উঠছেন।

৭৫ বছর বয়সী সোনিয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন গত ২ জুন, গত রবিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ১৩ জুন মা-কে দেখতে হাসপাতালে ছেলে রাহুল গান্ধী ও মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেস সূত্রের খবর, শ্বাসযন্ত্রে ফাঙ্গাল সংক্রমণ ও কোভিড পরবর্তী চিকিৎসা চলছে সোনিয়ার। তিনি এখন স্থিতিশীল রয়েছেন।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top