News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Dharmanagar : ধর্মনগর পুর পরিষদের ১১ নং ওয়ার্ডে রাস্তাঘাটের বেহাল অবস্থা
Image

Dharmanagar : ধর্মনগর পুর পরিষদের ১১ নং ওয়ার্ডে রাস্তাঘাটের বেহাল অবস্থা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ ধর্মনগর পুর পরিষদের ১১ নং ওয়ার্ডে পাড়ার রাস্তার বেহাল দশায় বিপর্যস্ত জনজীবন৷ ঘটনা ধর্মনগর পুরো পরিষদ এলাকার ১১ নং ওয়ার্ডে৷ জানা যায় এলাকার গলি রাস্তাটিতে ৮/১০ টি পরিবারের বসবাস৷ প্রতিটি বাড়িতেই রয়েছে সুকলপড়ুয়া শিশু, কলেজে পড়ুয়া, অফিস যাত্রী,  দিনমজুর সকলেরই বসবাস৷ পাড়ায় বসবাসকারীদের অভিযোগ এই রাস্তার পাশে কোন জল নিষ্কাসনের জন্য ড্রেন না থাকায় এবং রাস্তাটি বহু আগে  পরিকল্পনাবিহীন ভাবে  ইট সলিং এর ফলে বর্তমানে রাস্তাটি উপরে মাটি জমে মাটির রাস্তায় পরিণত হয়৷গত বাম আমল থেকেই এলাকাবাসী একাধিকবার পুর কর্তৃপক্ষের কাছে এবং স্থানীয় নির্বাচিত কাউন্সিলর এর কাছে লিখিত আবেদন করে ,রাস্তায় জল নিষ্কাশন এর জন্য ড্রেন নির্মাণ এবং রাস্তাটিকে পাকা রাস্তা করার জন্য৷কিন্তু পুর পরিষদ কর্তৃপক্ষ দিচ্ছি দেবো করে কাটিয়ে দেয়, পাড়াবাসি ভাবল এখন রাম আমলে হয়তো তাদের দুর্দশা দুর হবে৷ কিন্তু একাধিকবার পুরোপুরিষদ কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন এবং নির্বাচিত কাউন্সিলর সহ স্থানীয় নেতাদের কাছে একাধিকবার পাড়ায় বসবাসকারী মানুষেরা দুর্বিষহ অবস্থার কথা জানানো হলেও পুর পরিষদ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে গুরুত্ব দিচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ৷ জানা গেছে অল্প বৃষ্টি হলেই জল নিষ্কাশন এর জন্য ড্রেন না থাকায় রাস্তায় জল জমে হাটুজল হয়ে যায়৷ এছাড়াও অল্প বৃষ্টিতে রাস্তায় কাদা হয়ে যায়, ফলে ছোট ছোট সুকলপড়ুয়া ,কলেজ পড়ুয়া সহ এলাকাবাসীরা বাড়ি থেকে বের হতে চরম সমস্যায় পড়তে হচ্ছে৷ এছাড়াও জল নিষ্কাশন এর জন্য ড্রেন না থাকায় বাড়ির ব্যবহার্য এবং নোংরা জল বাড়ির আশপাশে জমে পরিবেশ দূষিত হচ্ছে এবং প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে এলাকাবাসী জানায়৷ বাড়িঘরের প্রাত্যহিক নোংরা জল নিষ্কাশনের কথা বারবার বাম এবং রাম আমলেও পুরো পরিষদ কর্তৃপক্ষকে এবং স্থানীয় কাউন্সিলরদের লিখিতভাবে ও মৌখিকভাবে জানানোর পরও পুর পরিষদ কর্তৃপক্ষের উদাসীনতায় পাড়াবাসীরা  চরম ক্ষুব্ধ বলে জানা গেছে৷

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top