News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুজোর আগেই টেট উত্তীর্ণ ৩৬৩১ জনকে একত্রে নিয়োগের দাবি
Image

পুজোর আগেই টেট উত্তীর্ণ ৩৬৩১ জনকে একত্রে নিয়োগের দাবি

আগরতলা, ১৫ জুন : ২০২১  সালে টেট উত্তীর্ণ  ৩৬৩১ জনকে এবছর পুজোর আগে একত্রে নিয়োগের দাবি জানাল অল ত্রিপুরা টেট পাশ কেন্ডিডেট গ্রুপ ২০২১। রাজ্য সরকারের কাছে একসঙ্গে তাদের নিয়োগ করার দাবি সম্পর্কে এদিন বিস্তারিত তুলে ধরেছেন তারা। 

তাদের বক্তব্য, ২০১৯ সালে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে ১২২২২ টি শিক্ষক শূন্য পদ বের করা হয় রাজ্যের শিক্ষক স্বল্পতা দূর করার জন্য। কিন্তু ২০১৯ সালে ১০০০ থেকে  কিছু বেশি সংখ্যক পরীক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় স্বল্প সংখ্যক শিক্ষক নিয়োগ করা হয়েছিল। তাতে শিক্ষক ঘাটতি বিদ্যালয়গুলিতে রয়ে গেছে। এর মধ্যে বহু শিক্ষক অবসরে গেছেন। ফলে, বাড়ছে শিক্ষক পদে শূন্যতা। সাথে রয়েছে ১০৩২৩ জন শিক্ষকের চাকুরিচ্যুতির ফলে শিক্ষকের ঘাটতি। তাই এই ঘাটতি পূরণের জন্য টেট উত্তীর্ণ ৩৬৩১ জনকে একত্রে নিয়োগের দাবি জানাচ্ছেন তারা। এছাড়াও তাদের নিয়োগ সঠিক সময়ে নিয়োগ না করলে অনেকেরই চাকরির বয়স পেরিয়ে যাচ্ছে। গুণগত শিক্ষার কথা মাথায় রেখে এই নিয়োগের সিদ্ধান্ত দ্রুত নিক সরকার, আজ সেই দাবি জানিয়েছেন অল ত্রিপুরা টেট পাশ কেন্ডিডেট গ্রুপ ২০২১।

Releated Posts

কৈলাসহরে আইনশৃঙ্খলা নিয়ে সরব বিরজিত, প্রশাসনকে এক সপ্তাহের সময়সীমা

কৈলাসহর, ১২ সেপ্টেম্বর: কৈলাসহর শহরে একের পর এক সরকারি দপ্তরে ভাঙচুর, আধিকারিকদের হেনস্থা এবং স্থানীয় চিকিৎসক ও ব্যবসায়ীদের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top