News Flash

Image

ত্রিপুরায় উপনির্বাচনে ইভিএম কমিশনিং শুরু

আগরতলা, ১৫ জুন (হি. স.) : ত্রিপুরায় উপনির্বাচনে ইভিএমের কমিশনিং শুরু হয়েছে। আগরতলায় দুইটি আসনে উপনির্বাচনে ইভিএমের কমিশনিং আজ উমাকান্ত স্কুলের অডিটরিয়ামে শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে ওই কমিশনিং-র কাজ আগামীকালও চলবে। এদিন উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ অবজারভার, দুইটি আসনের রিটার্নিং অফিসার সহ অন্যান্য আধিকারিকগণ।

এদিন রিটার্নিং অফিসার অসীম সাহা জানিয়েছেন, দুই কেন্দ্রের জন্য ২০টি টেবিলে ইভিএম কমিশনিং করা হচ্ছে। পাশাপাশি দুই কেন্দ্রের উপনির্বাচনের জন্য বরাদ্দ ইভিএম ও ভিভিপ্যাট রয়েছে তার বিস্তারিত তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, ৬-আগরতলা কেন্দ্রে ইভিএম রয়েছে ৭৭ টি এবং ভিভিপ্যাট রয়েছে ৮৩ টি। ৮-টাউন বড়দোয়ালী কেন্দ্রে ইভিএম রয়েছে ৭৯টি এবং ভিভিপ্যাট রয়েছে ৮৪টি। 

তিনি জানান, ৬-আগরতলা কেন্দ্রে পোলিং স্টেশন রয়েছে ৫৫টি এবং ৮-টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রে পোলিং স্টেশন রয়েছে ৫৬টি। সব মিলিয়ে নির্বাচন সুষ্ঠ ভাবেই সম্পন্ন হবে বলে আশা ব্যক্ত করেছেন রিটার্নিং অফিসার অসীম সাহা।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top