News Flash

  • Home
  • দেশ
  • Mamata Banerjee : দিল্লি পৌঁছে পওয়ারের সঙ্গে বৈঠকে মমতা, রাষ্ট্রপতি পদে বিরোধী প্রার্থী ঘিরে তীব্র ধন্দ
Image

Mamata Banerjee : দিল্লি পৌঁছে পওয়ারের সঙ্গে বৈঠকে মমতা, রাষ্ট্রপতি পদে বিরোধী প্রার্থী ঘিরে তীব্র ধন্দ

নয়াদিল্লি, ১৪ জুন (হি. স.) : দিল্লিতে পা রেখেই এনসিপি নেতা শরদ পওয়ারের সঙ্গে বৈঠকে বসলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পওয়ারের বাড়িতে যান মমতা। রাষ্ট্রপতি নির্বাচনে রণকৌশল নির্ধারণ নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

বুধবারই দিল্লিতে বিরোধী নেতাদের বৈঠকে ডেকেছেন বাংলার মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে যোগ দেবে বলে শেষমেশ ‘রাজি’ হয়েছে কংগ্রেস। পাওয়ারকে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী করা হতে পারে বলে জল্পনা দানা বেঁধেছে। এই আবহে মমতা-পওয়ার বৈঠক ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করা হচ্ছে। কিন্তু রাষ্ট্রপতি পদে বিরোধী প্রার্থী ঘিরে রয়েছে তীব্র ধন্দ।

গত বছরের জুন মাসে পওয়ারের সঙ্গে দেখা করেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। সেই সাক্ষাৎ-পর্বের পরই পওয়ারকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করা নিয়ে জল্পনা দানা বাঁধে জাতীয় রাজনীতির অলিন্দে। যদিও গুঞ্জন উড়িয়ে এনসিপি নেতা সে সময় বলেছিলেন, ‘‘যখন একটা দলের (বিজেপি) তিনশোরও বেশি সাংসদ রয়েছে, সে ক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনের ফল কী হবে, তা স্পষ্ট। আমি রাষ্ট্রপতি পদপ্রার্থী হব না।’’

ঘটনাচক্রে, ঠিক এক বছর পর রাষ্ট্রপতি নির্বাচনের মুখে ফের পওয়ারের নাম নিয়ে চর্চা চলছে। এনসিপি নেতাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করার দাবি নতুন করে উঠছে বিরোধী শিবিরের একাংশের মধ্যে। গত বৃহস্পতিবার কংগ্রেস নেতা মল্লিকার্জুন খড়্গের সঙ্গেও বৈঠক করেন পওয়ার। ওই বৈঠকেও আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কথা হয়েছে বলে সূত্রের খবর।

অন্য দিকে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি- বিরোধী জোট তৈরিতে ‘সক্রিয়’ হয়েছেন খোদ পওয়ার। তৃণমূল, আম আদমি পার্টি ও রাষ্ট্রীয় জনতা দলের মতো বিজেপি-বিরোধী আঞ্চলিক দলগুলির সঙ্গে আলোচনা সেরেছেন এনসিপি নেতা। দেশের রাজনীতিতে পওয়ারের মতো ‘বলিষ্ঠ’ রাজনৈতিক নেতাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করতে বিরোধী শিবিরের একাংশে ‘ঐকমত্য’ তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক কারবারিরা।

Releated Posts

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026

‘ঝুঠ কি গুঞ্জ’ প্রতিধ্বনিত হল না ডিইউ-তে, ডুসু নির্বাচনে এবিভিপির বড় জয়

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র বড় জয়কে কেন্দ্র…

ByByNews Desk Sep 19, 2026

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top