News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • জলপ্লাবণ-ধসের কবলে গুয়াহাটি, অপ্রয়োজনে ঘরের বাইরে বের হতে বারণ করে নাগরিকদের সতর্কবার্তা, হেল্পলাইন নম্বর জারি প্রশাসনের
Image

জলপ্লাবণ-ধসের কবলে গুয়াহাটি, অপ্রয়োজনে ঘরের বাইরে বের হতে বারণ করে নাগরিকদের সতর্কবার্তা, হেল্পলাইন নম্বর জারি প্রশাসনের

গুয়াহাটি, ১৪ জুন (হি.স.) : জলমগ্ন ও ধস কবলিত গুয়াহাটিবাসীকে নেহাৎ জরুরি কাজ ছাড়া বাড়িঘর থেকে বের হতে নিষেধ করে সতর্কবার্তা জারি করেছে কামরূপ মহানগর জেলা প্ৰশাসন। পাশাপাশি আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন হেল্পলাইন নম্বর চালু করেছে।

অবিরাম মুষলধারায় বৃষ্টিপাত এবং ধসের প্ৰতি লক্ষ্য রেখে নাগরিকদের সুরক্ষিত রাখতে এই ব্যবস্থা নিয়েছে কামরূপ মেট্ৰো জেলা প্ৰশাসন। হেল্পলাইন নম্বর ১০৭৭, ৮৬৩৮১১২২৯৭ চালু করে জেলা প্ৰশাসনের তরফ থেকে বলা হয়েছে, যে সকল নাগরিকের বাড়ঘরে কৃত্রিম বন্যার জল ঢুকতে পারে বা ভূমিধসের কবলে পড়ার সম্ভাবনা রয়েছে তাঁদের সুরক্ষিত স্থানে স্থানান্তর করার দরকার পড়লে মেট্রো জেলা প্ৰশাসনের সঙ্গে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে।
এদিকে কামরূপ মহানগর জেলাশাসকের জারিকৃত এক জরুরি বাৰ্তায় বলা হয়েছে যে কোনও আপৎকালীন পরিস্থিতিতে গুয়াহাটি রাজস্ব সার্কল অফিসার (৯৫০৮২ ০৯৬৮৬), জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের (গুয়াহাটি) ফিল্ড অফিসার (৯৭০৭৭ ২৭৪২২) অথবা দিশপুর রজস্ব সার্কল অফিসার (৮৩৭৬০ ২৯৯৮৪) এবং জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের (দিশপুর) ফিল্ড অফিসার (৮৮৭৬০ ৮৬৪৮৮) অথবা প্ৰশাসনের টোলফ্ৰি নম্বর ১০৭৭, ৯৩৬৫৪২৯৩১৪-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top