News Flash

  • Home
  • বিনোদন
  • Siddhanta Kapoor: জামিন পেলেন মাদক কাণ্ডে ধৃত সিদ্ধান্ত কাপুর, শক্তির পরিবারে স্বস্তি
Image

Siddhanta Kapoor: জামিন পেলেন মাদক কাণ্ডে ধৃত সিদ্ধান্ত কাপুর, শক্তির পরিবারে স্বস্তি

মুম্বই, ১৪ জুন (হি.স.): মাদক কাণ্ডে সাময়িক স্বস্তি বলিউড তারকা শক্তি কাপুর ও শ্রদ্ধা কাপুরের পরিবারে। রবিবার রাতে মাদক কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্ত কাপুর। এরপর সোমবার গভীর রাতে জামিনে মুক্ত হয়েছেন শ্রদ্ধা কাপুরের ভাই।

বেঙ্গালুরুর এম জি রোডের একটি হোটেলে রেভ পার্টি হতে চলেছে এবং তাতে নিষিদ্ধ মাদক থাকবে, এমনই খবর ছিল পুলিশের কাছে। সেই খবর পেয়েই রবিবার রাতে হোটেলে হানা দেয় পুলিশ। প্রায় ৩৫ জনকে আটক করা হয়। এঁদের মধ্যেই ছিলেন সিদ্ধান্ত। প্রত্যেকের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। সিদ্ধান্ত-সহ মোট ছ’জনের শরীরে মাদকের অস্তিত্ব পাওয়া যায়।

শক্তি কাপুর জানিয়ে ছিলেন, ঘুম থেকে উঠেই এই খবর পান তিনি। ক্রমাগত তাঁর ফোন বেজে চলেছে। কী হচ্ছে, কিছুই বুঝে উঠতে পারছেন না বর্ষীয়ান অভিনেতা। গ্রেফতার নয়, সিদ্ধান্তকে আটক করা হয়েছে সে কথাও স্পষ্ট করে দেন অভিনেতা। তাঁর ধারণা, সিদ্ধান্ত এমন কাজ করতেই পারে না। ছেলের কাছে যে মাদক থাকতে পারে, সেকথাও বিশ্বাস করতে নারাজ শক্তি কাপুর।

Releated Posts

দীপিকা-রণবীরের ঘরে এল দ্বিতীয় কন্যাসন্তান

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা-মা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ১৯ সেপ্টেম্বর তাঁদের…

ByBySandeep Biswas Sep 19, 2026

জুবিন গর্গের ২০০-রও বেশি বিরল গান ডিজিটাল আর্কাইভে সংরক্ষণ অসমের সঙ্গীতপ্রেমীর

গুয়াহাটি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত অসমিয়া গায়ক জুবিন গর্গের সঙ্গীতের ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন অসমের নগাঁও জেলার কুয়ারিতলের…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top