News Flash

  • Home
  • দেশ
  • Jama Masjid : জামে মসজিদের বাইরে বিক্ষোভ করায় দুই ব্যক্তি গ্রেফতার
Image

Jama Masjid : জামে মসজিদের বাইরে বিক্ষোভ করায় দুই ব্যক্তি গ্রেফতার

নয়াদিল্লি, ১২ জুন ( হি. স.) : জামে মসজিদের বাইরে বিক্ষোভ করায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে রবিবার পুলিশ জানিয়েছে। কোনও অনুমতি ছাড়াই জুমার নমাজের পর জামা মসজিদের বাইরে বিক্ষোভ করার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম মহম্মদ নাদিম (৪৩) এবং ফাহিম (৩৭)।

শুক্রবার জামা মসজিদ থানায় ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। তারা কোনও অনুমতি ছাড়াই জুমার নমাজের পরে জামা মসজিদ এলাকায় একটি বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভে জড়িত অন্য ব্যক্তিদের চিহ্নিত করার জন্য তদন্ত চলছে। দিল্লি পুলিশ জানিয়েছে, জুমার নামাজের ঠিক পরেই প্রায় তিনশো লোক প্ল্যাকার্ডধারী জামা মসজিদের বাইরে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করে।

Releated Posts

‘নেশামুক্ত পাঞ্জাব যাত্রা’ সামাজিক সংস্কারের আন্দোলন: অর্জুন রাম মেঘওয়াল

ফাজিলকা (পাঞ্জাব), ২০ সেপ্টেম্বর (আইএএনএস): বিজেপির ‘নেশামুক্ত পাঞ্জাব যাত্রা’কে সামাজিক সংস্কারের আন্দোলন হিসেবে বর্ণনা করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন…

ByByNews Desk Sep 20, 2026

ডিলিমিটেশনের পর কলকাতা ও হাওড়ায় ৩৩ শতাংশের বেশি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ডিলিমিটেশনের পর কলকাতা পুরনিগম (কেএমসি) এবং হাওড়া পুরনিগম (এইচএমসি)-এর প্রস্তাবিত ওয়ার্ডগুলির এক-তৃতীয়াংশেরও বেশি মহিলাদের…

ByByNews Desk Sep 20, 2026

উপনির্বাচনে অনলাইন অনুদান চাইল সিপিআই(এম), কিউআর কোডে দিতে পারবেন অর্থ

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসন্ন নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনের প্রচারের জন্য অনলাইনে অনুদান চাইল বামফ্রন্টের প্রধান…

ByByNews Desk Sep 20, 2026

‘বড় আকারে অর্থবল ও ইভিএমের অপব্যবহার হয়েছে’: ডিইউএসইউ ফল নিয়ে উদিত রাজ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনে এবিভিপির সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অর্থবল ও…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top