News Flash

  • Home
  • দিনের খবর
  • Gopalnagar: কীটনাশক খাইয়ে ১৪টি সারমেয়কে খুন ! দোষীদের শাস্তির দাবিতে উত্তাল বনগাঁ
Image

Gopalnagar: কীটনাশক খাইয়ে ১৪টি সারমেয়কে খুন ! দোষীদের শাস্তির দাবিতে উত্তাল বনগাঁ

নগাঁ, ১২ জুন ( হি. স.) : অমানবিক মর্মান্তিক ঘটনা বনগাঁয়। কীটনাশক খাইয়ে একে একে খুন করা হয়েছে ১৪টি সারমেয়কে ! এমনই অভিযোগ উঠেছে বনগাঁর দুটি এলাকা থেকে । প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে উত্তাল গোপালনগরের নহাটা-নিমতলার ফুলবাড়ি। দফায় দফায় বিক্ষোভ দেখান স্থানীয়রা। দীর্ঘক্ষণ পর পুলিশের তৎপরতায় আয়ত্তে আসে পরিস্থিতি। এই বিষয়ে গোপাল নগর থানায় একান্ত সরকারে নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

রবিবার সকালে বনগাঁর গোপালনগরের ফুলবাড়ি এলাকায় পরপর সাতটি কুকুরকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এছাড়াও অন্য এলাকা থেকে আরও ৭ টি কুকুরের দেহ পাওয়া যায়। ঘটনাটিকে কেন্দ্র করে এদিন তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। তাঁদের অভিযোগ, এলাকার বাসিন্দা একান্ত সরকার নামে এক ব্যক্তি শনিবার রাতে দইয়ের সঙ্গে কীটনাশক মিশিয়ে খাইয়ে দিয়েছে এলাকার কুকুরগুলিকে। তার জেরেই মৃত্যু হয়েছে তাদের। এছাড়াও একাধিক কুকুর অসুস্থ হয়ে পড়েছে বলে খবর।

অভিযুক্ত একান্ত সরকারের গ্রেফতারির দাবিতে রবিবার সকাল থেকে দফায় দফায় বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে বনগাঁর গোপালনগরের ফুলবাড়ি এলাকায়। ব্যাহত হয় যান চলাচল। ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় সমাজকর্মী প্রদীপ সরকার। তিনি বলেন, “কুকুরগুলিকে দইয়ের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছে কেউ বা কারা৷ সেই কারণে সকাল থেকে কুকুরের মৃত্যু হওয়া শুরু হয়েছে। অবলা পশুকে যারা এভাবে মারল তাদের শাস্তি চাই।” খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। তাঁদের সামনেও চলে বিক্ষোভ। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানান তাঁরা। দীর্ঘক্ষণ পর পুলিশি আশ্বাসে ওঠে বিক্ষোভ।

জানা গিয়েছে, এই বিষয়ে গোপাল নগর থানায় একান্ত সরকারে নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, এহেন ঘটনা এই প্রথম নয়। এর আগেও বাংলার বুকেই একইভাবে সারমেয় হত্যার ঘটনা ঘটেছে। অভিযুক্তের শাস্তির দাবিতে পথে নেমেছে পশুপ্রেমীরা। কিছুক্ষেত্রে শাস্তিও পেয়েছেন অভিযুক্তরা। তা সত্ত্বেও ফের একই ঘটনার পুনরাবৃত্তি রাজ্য। –

Releated Posts

জম্মু-কাশ্মীরের পাঁচ জেলায় হাই অ্যালার্ট, জোরদার তল্লাশি অভিযান

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের কাঠুয়া, সাম্বা, উধমপুর, ডোডা ও কিস্তওয়ার জেলায় রবিবার হাই অ্যালার্ট জারি করা হয়েছে।…

ByByNews Desk Sep 20, 2026

জম্মু-কাশ্মীরের কাটরা হেলিপ্যাড টার্মিনালে আগুন, আংশিক ক্ষয়ক্ষতি

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার কাটরায় ত্রিকূট পাহাড়ের উপরে অবস্থিত শ্রী মাতা বৈষ্ণোদেবী মন্দিরে তীর্থযাত্রীদের যাতায়াতের…

ByByNews Desk Sep 20, 2026

কলকাতার যাদবপুরে সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, প্রাক্তন তৃণমূল বিধায়কের পরিবারের উপর হামলার অভিযোগ

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকায় সিপিআই(এম)-এর একাধিক পার্টি অফিসে ভাঙচুর এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক…

ByByNews Desk Sep 20, 2026

সাংবাদিক পায়েল মেহতার প্রয়াণ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

মুম্বই, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত হলেন সাংবাদিক পায়েল মেহতা। রবিবার ভোরে মুম্বইয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top