News Flash

  • Home
  • খেলা
  • Cricket :রাহুলের সেঞ্চুরি, আশীষ সেরাচ্যালেঞ্জার ট্রফিতে কসমো’ চ্যাম্পিয়ন
Image

Cricket :রাহুলের সেঞ্চুরি, আশীষ সেরাচ্যালেঞ্জার ট্রফিতে কসমো’ চ্যাম্পিয়ন

প্রতিনিধি, আগরতলা, ১২ জুন।। কসমোপলিটন-ই চ্যাম্পিয়ন। রাহুল হোসেনের সেঞ্চুরি, আশীষ কুমার যাদবের অর্ধশতরান ও পাঁচটি উইকেট। সঙ্গে রাজদ্বীপ দত্তের বোলিং – এই ত্রয়ীর মহিমায় কসমোপলিটন ক্লাব ফাইনাল ম্যাচে দুর্দান্ত খেলেছে। টুর্ণামেন্টে রেকর্ড পরিমাণ রান সংগ্রহ করেই কসমোপলিটন জয়ের ব্যাপারে অনেকটা নিশ্চিত হয়ে যায়। রাহুল হোসেন ও আশীষ কুমারের সঙ্গে দেবাশীষ সাহা ও জনক রিয়াং-এর পাশাপাশি বোলিংয়ে আশীষ-রাজদীপের যৌথ প্রয়াস কসমোপলিটনকে ২৭২ রানের বিশাল ব্যবধানে জয় এনে দিয়েছে। শান্তিরবাজার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র লিগ ক্রিকেট টুর্নামেন্ট অর্থাৎ চ্যালেঞ্জার ট্রফির ফাইনালে কসমোপলিটন ক্লাব ও ব্রু- জোয়াইন- মথৌ’র লড়াই ছিল। বাইখোরা স্কুল গ্রাউন্ডে খেলা। ৫০ ওভারের ম্যাচ। ফাইনাল ম্যাচ এবং ছুটির দিন হওয়ার কারণে মাঠে দর্শকাগমন ঘটেছিল প্রচুর। টস জিতে ব্রু- জোয়াইন- মথৌ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। মারকুটে কসমোপলিটন ক্লাবকে আমন্ত্রণ জানায় প্রথমে ব্যাটিংয়ের জন্য। কসমোপলিটন শুরুতে ১২ রানে প্রথম উইকেটের পতন ঘটলেও পরবর্তী প্রতিটি ব্যাটার্সদের দৃঢ়ত পূর্ণ ব্যাটিংয়ে দলের স্কোর প্রত্যাশিত গতিতে বাড়তে থাকে। সীমিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে কসমোপলিটন ক্লাব ৩৬৪ রানের বিশাল স্কোর গড়ে তুলে। এটি চলতি টুর্নামেন্টে সর্বোচ্চ রানের রেকর্ড। দলের পক্ষে রাহুল হোসেন ১১২ বল খেলে ১৩টি বাউন্ডারি সহযোগে ১০৩ রান সংগ্রহ করে নজর কেড়েছে। এছাড়া আশীষ কুমার যাদব ৩০টি বল খেলে ১০ টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি মেরে ৫৮ রান পায়। এছাড়া, দেবাশীষ সাহার ৪৩ রান ও জনক রিয়াং-এর ৪১ রান উল্লেখ করার মতো। প্রসেনজিৎ বিশ্বাস ১৪ বলে ৩০ রান এবং রাজদ্বীপ দত্ত ২৩ বলে ২৭ রান যোগ করে দলের স্কোর যথেষ্ট সমৃদ্ধ করে তোলে। ব্রু- জোয়াইন- মথৌ’র মার্কিন রিয়াং ও প্রদীপ দেববর্মা দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে ব্রু- জোয়াইন- মথৌ প্রথমত তিন শতাধিক স্কোরের টার্গেটে খেলতে নেমে শুরু থেকেই চাপে থাকার সংকেত দেয়। দলীয় এক রান থেকে উইকেটের পতন শুরু ও শেষ পর্যন্ত ২৩.৫ ওভার খেলে শেষ পর্যন্ত ৯২ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে সর্বাধিক স্কোর বলতে এন বসন্ত’র ২১ রান উল্লেখ করার মতো। কসমোপলিটন ক্লাবের অলরাউন্ডার আশীষ কুমার যাদব ২৩ রানের বিনিময়ে একাই পাঁচটি উইকেট তুলে নেয়। এছাড়া রাজদ্বীপ দত্ত পেয়েছে চারটি উইকেট,  ২৯ রানের বিনিময়ে। কসমোপলিটন ক্লাব জয়ী হয় ২৭২ রানের  বিশাল ব্যবধানে। এই জয়ের সুবাদে চ্যালেঞ্জার ট্রফি তথা শান্তির বাজারে সিনিয়র লিগ ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়নের খেতাব পেয়েছে। বল-ব্যাটে দুর্দান্ত পারফরম্যান্সের নিরিখে আশীষ কুমার যাদব পেয়েছে ম্যান অব দ্য ম্যাচের শিরোপা।

Releated Posts

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top