News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Congress : কংগ্রেস প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান ত্রিপুরা পিপলস পার্টির
Image

Congress : কংগ্রেস প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান ত্রিপুরা পিপলস পার্টির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ ত্রিপুরা পিপলস পার্টির পক্ষ থেকে আগরতলা প্রেসক্লাবে রবিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে৷ মূলত এই সাংবাদিক সম্মেলনে উপ নির্বাচন নিয়ে আলোচনা করেন দলের নেতৃত্বরা৷ উপস্থিত ছিলেন ত্রিপুরা পিপলস পার্টির সম্পাদক অঞ্জন শুক্লবৈদ্য সহ অন্যান্য নেতৃত্বরা৷ আগামী ২৩শে জুন উপনির্বাচন আর উপনির্বাচনের বিজেপি প্রার্থীর যে বিরোধী প্রার্থী রয়েছে তাদেরকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন পিপলস পার্টির সম্পাদক অঞ্জন শুক্লবৈদ্য৷ আসন্ন উপনির্বাচনে এরাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিস্থাপন, ধর্ম নিরপেক্ষ ও বৈচিত্রের মধ্যে ঐক্যের ঐতিহ্যকে রক্ষা করতে এবং সাম্প্রদায়িকতা ও উগ্র হিন্দুত্ববাদকে পরাস্ত করতে বিজেপির বিরুদ্ধে সম্ভাব্য বিজয়ী প্রার্থীদেরকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান রেখেছে ত্রিপুরা পিপলস পার্টি৷ অঞ্জন শুক্লবৈদ্য এর কথায়, ত্রিপুরার যে চারটি কেন্দ্রে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তারমধ্যে হেভিওয়েট দুটি কেন্দ্র রাজধানীর বুকে রয়েছে৷ যেমন ৬ আগরতলা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হিসেবে রয়েছেন সুদীপ রায় বর্মন৷ উনার কথায়, ওই কেন্দ্রের সম্ভাব্য বিজয়ী দল কংগ্রেসই৷ তাই কংগ্রেস প্রার্থীদের এদিন ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি৷

Releated Posts

কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 3, 2026

চার মাসের অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুকে ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা, ময়নাতদন্ত নিয়ে মতবিরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: চার মাসের অন্তঃসত্ত্বা এক জনজাতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে আগরতলার আইজিএম হাসপাতালে রবিবার…

ByByReshmi Debnath Aug 3, 2026

শ্রীনগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়া এলাকায় ২৫ বছর বয়সি এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে…

ByByReshmi Debnath Aug 3, 2026

পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে ডেপুটেশন এআইডিডব্লিউএ-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: পানীয় জলের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সোমবার ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশন–১-এর সহকারী…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top