News Flash

Image

CPIM : সিপিআই এর রাজ্য সম্মেলন শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন৷৷ দুইদিন ব্যাপী ভারতের কমিউনিস্ট পার্টির ২২ তম ত্রিপুরা রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে৷  শনিবার ছিল এই সম্মেলনের প্রথম দিন৷  দুই দিনের এই সম্মেলনে দেশ ও রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন নেতৃত্বরা এবং নতুন রাজ্য কমিটির ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সিপিআই রাজ্য সম্পাদক রণজিৎ মজুমদার৷ উনার কথায়, এই সম্মেলনের মূল বিষয় হচ্ছে বর্তমান সামাজিক বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা এবং এগুলো থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় তা ঠিক  করা৷ তিনি বলেছেন, ২০১৮ সাল থেকে রাজ্যে বিজেপি আইপিএফটি  সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই রাজ্যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় কায়েম হয়েছে৷ কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকার রাজ্যের সাংবিধানিক অধিকার ও লুণ্ঠন করেছেন৷ তাই সংবিধান রক্ষা ও মানুষের মৌলিক অধিকার রক্ষার জন্য কিভাবে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা যায় তার বিভিন্ন দিক আলোচনা করা হবে এই দুইদিনের সম্মেলনে৷ এমনই জানিয়েছেন সিপিআই রাজ্য সম্পাদক রণজিৎ মজুমদার৷

Releated Posts

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top