News Flash

Image

Kalyanpur : নেশার সাগরে ভাসছে কল্যাণপুর

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ১১ জুন৷৷ গন্ধ যুক্ত নেশার চেয়ে গন্ধ মুক্ত নেশার দিকে ঝুঁকছে কল্যাণপুরের একাংশ যুবসমাজ৷ তারা নিজেরা তো ধবংস হচ্ছেই সাথে পরিবারকেও শেষ করে দিচ্ছে৷ কারণ নেশার টাকার জন্য তারা নানা অজুহাত দেখিয়ে পরিবার থেকে জোড় করে টাকা আদায় করছে৷ এই গন্ধহীন নেশার মূল হলো ব্রাউন সুগারের নেশা৷ যা নেশাখোরদের মধ্যে কৌটো নেশা নামেই পরিচিত৷ এই ব্রাউন সুগারের কবলে পড়ে নানা রোগেও আক্রান্ত হচ্ছে তারা৷ এর উপর বেআইনী দেশীয় মদ ও বিলাতী মদের নেশা তো আছেই৷ পুলিশের নাকের ডগায় এগুলো বিক্রি হলেও পুলিশ তেমন কোন ব্যবস্থা নেয় না৷ এমনও হয়েছে গোপন সূত্রে খবর পেয়ে খোয়াই থেকে আবগারি দপ্তর ছুটে গিয়ে মদ আটক করেছে৷ কিন্তু বেআইনী মদ বিক্রেতাকে ধরতে পারেনি৷ কুঞ্জবন দীঘির পাড়ে এক ব্যাক্তি প্রকাশ্যে চোলাই মদ বিক্রি করছে৷ পুলিশ এর কাছে এর খবর নেই এটা মানা কোনভাবেই সম্ভব না৷ সূত্র মারফত জানা গেছে কল্যাণপুর থানা সংলগ্ণ মাখনলাল চক্রবর্তী সেতুর উপর দিনদুপুরে ব্রাউন সুগার বিক্রি হয়৷ নাম্বারবিহীন স্কুটি অথবা বাইক দিয়ে বিক্রেতারা কৌটো দিয়ে যায়৷ টাকা আদান প্রদান হয় গুগল পে এর মাধ্যমে৷ এছাড়াও বিভিন্ন বিদ্যালয় এর মোড় গুলোতে কম বয়সীদের মধ্যে এই মারণ নেশা সামগ্রী বিক্রি করা হয়৷ গোটা কল্যাণপুরের একই অবস্থা হলেও বিশেষত দাউছড়া, মোহরছড়া, বাজার কলোনী, অমর কলোনী, শান্তিনগর, তোতাবাড়ী, বাগানবাজারের অবস্থা খুব খারাপ৷ এই সব জায়গায় অবাধে চলে কৌটোর নেশা৷ গন্ধহীন হওয়ার কারণে পরিবারের লোকজনও প্রথমে টের পায় না৷ কিন্ত এই নেশা কোন কারণে বন্ধ হলে ওই ব্যক্তির দেখা দেয় উইথড্রল সিনড্রোম৷ তখনি সে পাগলের মতো নেশার জন্য আচরণ করতে থাকে৷ বাড়ির লোকজনও তখন হতবাক হয়ে যান৷ সাধারণ মানুষ চাইছেন প্রশাসন এই বিষয়ে আরও কঠোর হোক৷ নাম্বার বিহীন বাইক, স্কুটি গুলোকে চিহ্ণিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক৷ মদ এখন ফোন করলেই পাওয়া যায়৷ হোম ডেলিভারি৷ টাকা একটু বেশি গুনতে হয়৷ কিন্তু বাড়িতে বসেই মদ পাওয়া যায়৷ এছাড়া মদের বেআইনী ঠেক তো আছেই৷

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top