News Flash

  • Home
  • দেশ
  • CM Mamata : বুধবার দিল্লিতে বিরোধী বৈঠক ডাকলেন মমতা, সনিয়া, বিজয়ন-সহ ২২ অ-বিজেপি নেতাকে ডাক
Image

CM Mamata : বুধবার দিল্লিতে বিরোধী বৈঠক ডাকলেন মমতা, সনিয়া, বিজয়ন-সহ ২২ অ-বিজেপি নেতাকে ডাক

কলকাতা, ১১ জুন (হি. স.) : রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে পারদ চড়ছে। এই পরিস্থিতিতে বিরোধীদের রণকৌশল স্থির করতে ১৫ জুন দিল্লিতে বিরোধীদের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সে দিনই তাঁর দিল্লি যাওয়ার কথা। আলোচনায় অংশ নিতে কেরলের মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিটব্যুরো সদস্য পিনারাই বিজয়ন-সহ দেশের ২২ জন বিরোধী নেতানেত্রীকে চিঠি দিয়েছেন মমতা। বৈঠকে বিরোধীদের তরফে রাষ্ট্রপতি নির্বাচনের কৌশল নিয়ে আলোচনা করতে চান বাংলার মুখ্যমন্ত্রী। কার কী মতামত, তা-ও জানতে চান তিনি।

সূত্রের খবর, ১৫ জুন দিল্লির কন্সস্টিটিউশন ক্লাবে বৈঠকের ডাক দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করতে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন, ওড়িশার নবীন পট্টনায়ক, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী, এনসিপি প্রধান শরদ পওয়ার-সহ ২২ জন বিরোধী নেতানেত্রীকে বৈঠকে বসার ডাক দিয়ে চিঠি দিলেন মমতা।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top