News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Dharmanagar : একই দিনে দুই যুবক নিখোঁজ ধর্মনগরে, তদন্তে অন্ধকারে হাতরাচ্ছে পুলিশ
Image

Dharmanagar : একই দিনে দুই যুবক নিখোঁজ ধর্মনগরে, তদন্তে অন্ধকারে হাতরাচ্ছে পুলিশ

আগরতলা, ১১ জুন৷৷  একই দিনে দুই যুবক নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এ ব্যাপারে ধর্মনগর থানার পুলিশ মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে৷ তবে এখনো পর্যন্ত তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি৷ নিখোঁজ দুই যুবকের নাম পাপাই সিনহা ও পবিত্র সিনহা৷

টানা আট দিন কেটে গেলেও নিখোঁজ দুই যুবকের সন্ধান পায়নি তাদের পরিবার৷ ঘটনা উত্তর জেলার ধর্মনগর থানাধীন ২৫ নং পৌর ওয়ার্ডের মণিপুরী পাড়ায়৷ জানা গেছে, অসমের করিমগঞ্জের যুবক পাপাই সিনহা গত জুলাই মাসে তার পিসি সূর্যমুখী সিনহার ধর্মনগরের মনিপুরী পাড়াস্থিত বাড়িতে আসেন৷ তারপর ধর্মনগরেই তিনি একটি কোম্পানিতে রিকোভারি অফিসে কাজে যোগ দেন৷ মা মধুমিতা সিনহা ও তার বাবার বিবাহ বিচ্ছেদ হওয়াতে মা কর্মসূত্রে গৌহাটি আর বাবা আগরতলা থাকেন৷ তিনি মার কাছ থেকে পিসির বাড়িতে এসেছেন৷ তবে তার স্থায়ী ঠিকানা অসমের করিমগঞ্জ জেলায়৷

প্রতিদিনের ন্যায় গত ৪ জুন শনিবার কাজের উদ্দেশ্যে সকাল দশটা নাগাদ বের হয়ে আর ঘরে আসেনি পাপাই৷ তার পিসির পরিবার ও বাবা মিলে অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে ধর্মনগর থানায় একটি নিখোঁজ ডাইরি করেন৷ এদিকে নিখোঁজ যুবকের বাবা ও পিসি জানান, কাজের উদ্দেশ্যে যাবার সময় তার গায়ে সাদা পেন্ট ও কালো ফুট ফুট শার্ট ছিল৷ তবে ওইদিন সন্ধ্যায় কথা হয়েছে তার সাথে৷ তারপর থেকে তার মোবাইল বন্ধ৷


পাশাপাশি কাকতালীয় ব্যাপার হলো, একই দিনে নিখোঁজ যুবকের বন্ধু পবিত্র সিনহা একই গ্রামের বাসিন্দাও নিখোঁজ হয়ে যায়৷ অপরদিকে পাপাইর পিসি ও পিতা চাইছেন ঘরের ছেলে যাতে ঘরে ফিরে৷ তবে তারা আরো জানান, নিখোঁজের দিন একটি নীল কালারের অল্টো গাড়ি করে পাপাই ও পবিত্রকে যেতে দেখেছে কয়েকজন স্থানীয় মানুষ৷ তারা পুলিশ প্রশাসনের পাশাপাশি সংবাদ মাধ্যম ও জনসাধারণের সাহায্য চাইছেন৷ যদি কোন সহৃদয়বান মানুষ পাপাইর সন্ধান পান তাহলে ৭০০৫৫৯৮৯০৯ / ৯৪৩৬১৯৭৩৬৩ নম্বরে যোগাযোগ করার আবেদন জানান নিখোঁজ যুবকের পরিবার৷পাপাইর বন্ধু পবিত্র কাজের জন্য বাড়ি থেকে চলে গেছে বলে পবিত্রের মায়ের ধারনা৷ তবে পাপাইর প্রসঙ্গ সম্পূর্ণ আলাদা৷ পরিবারের দাবি, কোনদিনই এমনটা করেননি তিনি৷ নিখোঁজ হবার পর তার মায়ের কাছে খোঁজ করা হলে সেখানেও যাননি তিনি৷ নিখোঁজ হবার দিন পাপাই পবিত্রের সাথে সকালে দেখা করে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় বলে জানা যায়৷ এরপর আর ফিরে আসেনি৷ সন্দেহ করা হচ্ছে, তারা দুজনই একসাথে আছেন৷ ধর্মনগর থানার পুলিশ মিসিং ডাইরি পেয়ে খোঁজ খবর নিয়ে আপাতত মেঘালয় অঞ্চলে তাদের মোবাইলে লোকেশন পেয়েছে৷ বর্তমানে ধর্মনগর থানার পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে৷

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top