News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় উপনির্বাচনে দুইটি ভোট কেন্দ্র সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত হবে : সিইও
Image

ত্রিপুরায় উপনির্বাচনে দুইটি ভোট কেন্দ্র সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত হবে : সিইও

আগরতলা, ১১ জুন (হি. স.) : ত্রিপুরায় উপনির্বাচনে রামনগর বালিকা বিদ্যালয়ে সম্পূর্ণ মহিলা পরিচালিত ভোট কেন্দ্র স্থাপন করা হবে। আজ মুখ্য নির্বাচনী আধিকারিক বিদ্যালয় চত্বর পরিদর্শনে গিয়ে যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখেছেন। তাঁর সাথে ছিলেন রিটার্নিং অফিসার তথা সদর মহকুমা শাসক অসীম সাহা সহ অন্যান্যরা।  

এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, নির্বাচন দফতর এবং পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনের সমস্ত আয়োজন করা হচ্ছে। সে মোতাবেক ভোট কেন্দ্রে স্থাপন এবং তার জন্য দরকারি প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সাথে তিনি যোগ করেন, রামনগর বালিকা বিদ্যালয়ে সম্পূর্ণ মহিলা পরিচালিত দুইটি ভোট কেন্দ্র স্থাপন করা হবে। ওই ভোট কেন্দ্রে প্রেসাইডিং অফিসার, মাইক্রো অবজারভার, ভোট কর্মী সহ সমস্ত নির্বাচনী ব্যবস্থাপনায় মহিলারাই থাকবেন।

তাঁর কথায়, বর্ষা মরশুমে নির্বাচনের সূচী নির্ধারিত হওয়ায় প্রাকৃতিক বিপর্যয় যেমন বৃষ্টি কিংবা বজ্রপাতের পরিস্থিতিতে ভোটারদের জন্য করিডোর কিংবা শ্রেণিকক্ষে দাঁড়ানোর ব্যবস্থা করা হচ্ছে।

তিনি এদিন আশ্বস্ত করেছেন, ভোটকেন্দ্রে ওয়েবকাস্টিং এবং ভিডিওগ্রাফি নিশ্চিত করা হবে। ভোটারদের গোপনীয়তাও বজায় রাখা হবে। প্রত্যেক ভোটকেন্দ্রে প্রবেশ এবং বাহিরে যাওয়ার যায় পৃথক দ্বার নির্ধারিত থাকবে। নির্বাচনী আধিকারিকদের পরামর্শ মেনেই সমস্ত আয়োজন করা হচ্ছে, বলেন তিনি।

Releated Posts

মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট: মনীষার মৃত্যুর ঘটনায় বিস্ফোরক মন্তব্য বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: বরাবরের মতোই মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট। শান্তিনিকেতনের মহিলা কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Jun 17, 2026

আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…

ByByReshmi Debnath Jun 17, 2026

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top