News Flash

Image

Accident : ডিমা হাসাওয়ের মান্দারদিসায় সড়ক দুৰ্ঘটনা, হতাহত তিন

হাফলং (অসম), ১০ জুন (হি.স.) : ডিমা হাসাও জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো বছর ২২-এর এক যুবক। একই দুৰ্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে আরও দুজন। ভয়াবহ পথ দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে মান্দারডিসার কাছে ২৭ নম্বর জাতীয় সড়কে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার হাতিখালি থেকে একটি মটর সাইকেলে চেপে তিন যুবক লামডিংয়ের উদ্দেশ্যে যাওয়ার পথে মান্দারডিসা পাওয়ার তিন কিলোমিটার আগে একটি রেলওয়ে টাওয়ারের কাছে ২৭ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় পতিত হয়। এতে ঘটনাস্থলেই মটর সাইকেলের তিন আরোহীর মধ্যে লকেন্দ্র দাস (২২) নামের যুবকের ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। তাছাড়া মটর সাইকেলের বাকি দুই যুবক শ্রীরাম দাস (২২) ও কিশোর দাস (৩২) নামের দুই যুবক গুরুতরভাবে জখম হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুরুতর জখম দুই যুবকে লামডিং হাসপাতালে পাঠিয়ে দিয়েছে পুলিশ। বর্তমানে গুরুতর আহত দুই যুবকের চিকিৎসা চলছে লামডিং হাসপাতালে।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top