News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Teliamura :তেলিয়ামুড়ায় অগ্ণিনির্বাপক দপ্তরের জরুরী কালীন ফোন বোবা
Image

Teliamura :তেলিয়ামুড়ায় অগ্ণিনির্বাপক দপ্তরের জরুরী কালীন ফোন বোবা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১০ জুন৷৷ অগ্ণিনির্বাপক দপ্তরের জরুরী কালীন ফোন বোবা৷ ঘটনা এক-দু’দিনের নয় বিগত মে মাসের ২৮ তারিখ থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দপ্তরের জরুরিকালীন ল্যান ফোনের যোগাযোগ ব্যবস্থা৷ এমনটাই জানায় তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দপ্তরের দায়িত্বে থাকা সাব-অফিসার শান্তি কুমার দেববর্মা৷ অগ্ণিনির্বাপক দপ্তরের জরুরী পরিষেবা বন্ধ থাকার ফলে যেকোনো সময় বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই যাচ্ছে৷তবে দাবি উঠেছে ডক্টর যেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন৷
 জানা যায়, এ বিষয়ে অগ্ণিনির্বাপক দপ্তরের ঊর্ধতন কর্তৃপক্ষ থেকে শুরু করে ল্যান ফোন কম্পানি বিএসএনএল-এর সঙ্গে যোগাযোগ করেও হচ্ছে না ফোন পরিষেবা স্বাভাবিক৷ তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দপ্তরের জরুরিকালীন পরিষেবা বন্ধ থাকার দরুন দিনের-পর-দিন দুভর্োগ পোহাতে হচ্ছে তেলিয়ামুড়া বাসীর৷
 উল্লেখ করা যায়, গত বুধবার রাতে তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দপ্তরের অধীন চাকমাঘাট এলাকায় একটি যান দুর্ঘটনা ঘটেছিল, আহত হয়েছিল চারজন, কিন্তু তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দপ্তরের জরুরী কালীন ল্যান ফোন লাইন খারাপ থাকার ফলে উদ্ধারের জন্য সাধারণ মানুষ জন দীর্ঘ ঘন্টা অগ্ণিনির্বাপক দপ্তরে যোগাযোগ করার চেষ্টা করেও সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল৷ পরবর্তীতে বাধ্য হয়ে মানুষজনেরা আগরতলা স্থিত অগ্ণিনির্বাপক দপ্তরের অফিসে ফোন করে এই দুর্ঘটনার সম্পর্কে জানায় এবং অগ্ণিনির্বাপক দপ্তরের আসতে দেরি হওয়ায় অটো গাড়ি যুগে আহতদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল তেলিয়ামুড়া হাসপাতালে৷ যোগাযোগ করা হয়েছিল আগরতলা স্থিত অগ্ণিনির্বাপক দপ্তরে থেকে যোগাযোগ করা হয়েছিল তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দপ্তরে, ফলে দুর্ঘটনায় আহতদের উদ্ধারের জন্য তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় এক ঘন্টা বিলম্ব হয়৷  তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতেই সাধারণের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাদের৷
শুক্রবার তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দপ্তরের দায়িত্বে থাকা সাব-অফিসারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি নতুন ৬০৩৩২৩১২১৪ একটি মোবাইল ফোন নাম্বার দেন৷ তিনি তেলিয়ামুড়া বাসীর প্রতি আহ্বান জানান বিপদ কালীন সময়ে এই ফোন নম্বরে ফোন করলেই অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছে যাবে৷

Releated Posts

আগরতলায় শুরু হচ্ছে ‘লিভারকন-৯’, দেশের শীর্ষ লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা

আগরতলা, ২৬ জুন: দেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে আগামী ২৭ ও ২৮ জুন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ…

ByByReshmi Debnath Jun 27, 2026

দেও নদীতে নিখোঁজ অমরজিৎ পালের সন্ধানে দ্বিতীয় দিনের তল্লাশি, এনডিআরএফ নেমেও মেলেনি হদিস

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৬ জুন: উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেও নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া…

ByByReshmi Debnath Jun 27, 2026

চড়িলামে শেষকৃত্যের সংকট, মৃতদেহ বহনে দুরবস্থা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুন :  উত্তর চড়িলাম পঞ্চায়েতের পুরান বাড়ি এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, শ্মশান পর্যন্ত পৌঁছানোর…

ByByReshmi Debnath Jun 27, 2026

বিশালগড়ে গুলিকাণ্ড মামলায় গ্রেপ্তার রাহুল ও রণবীরের ঘনিষ্ঠ সহযোগী অমন দেব

আগরতলা, ২৬ জুন: দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে বিশালগড়ের বহুল আলোচিত ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড মামলায় অভিযুক্ত রাহুল ও…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top