News Flash

  • Home
  • খেলা
  • Chase Olympiad : চেস্ আলিম্পিয়াডে আমন্ত্রিত মুসকান
Image

Chase Olympiad : চেস্ আলিম্পিয়াডে আমন্ত্রিত মুসকান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জুন।।ত্রিপুরার মুসকান-কে চেস অলিম্পিয়াডে আমন্ত্রণ। খেলার জন্য নয়, তবে আমন্ত্রণ এসেছে ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালনের জন্য। নিঃসন্দেহে এটি একটি অসামান্য সম্মান স্বরূপ আমন্ত্রণ। ভারতে প্রথম বারের মতো চেস অলিম্পিয়াড অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২৭ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত তামিলনাড়ুর চেন্নাইয়ে ৪৪-তম চেস অলিম্পিয়াড- 2022 অনুষ্ঠিত হবে। বিশ্বের সর্ববৃহৎ দাবা প্রতিযোগিতার আয়োজন এটি। ১৯০ এর অধিক সংখ্যক দেশ থেকে ১৭৫০ জনেরও বেশি দাবাড়ু এতে অংশ নেবে। ভারতের “চেস ক্যাপিটাল” হিসেবে বিখ্যাত চেন্নাই শহরে এবারকার এই আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালনের জন্য ত্রিপুরার প্রতিভাবান মহিলা দাবাড়ু মুসকান দেবনাথ আমন্ত্রণ পেয়েছে। ৪৪-তম চেস অলিম্পিয়াড টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে এক আমন্ত্রণপত্রে মুসকানকে বলা হয়েছে ২১ জুলাই তারিখে চেন্নাইতে প্রয়োজনীয় কাগজপত্রসহ রিপোর্ট করার জন্য। ভলেন্টিয়ারের দায়িত্ব পালনের জন্য কিছু প্রশিক্ষণের বিষয় রয়েছে। তাই টুর্নামেন্ট শুরুর ৬ দিন আগেই মুস্কানকে ডেকে নেওয়া হচ্ছে। ১১ আগস্ট এক অনুষ্ঠানে ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালনের প্রশংসা পত্র প্রদান করার মধ্য দিয়ে মুসকানকে সম্মানিত করা হবে। মুসকানকে প্রয়োজনীয় নির্দেশাবলী সহ তার আমন্ত্রণ পত্রে ফিডে চেস অলিম্পিয়াড টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে অভিনন্দনও জানানো হয়েছে।

Releated Posts

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026

অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top