News Flash

  • Home
  • খেলা
  • Inter-Office Sports Inter-Office Sports:১৩টি ইভেন্টে আন্তঃ অফিস ক্রীড়া, নাম জমার শেষ তারিখ ৩০ জুন
Image

Inter-Office Sports Inter-Office Sports:১৩টি ইভেন্টে আন্তঃ অফিস ক্রীড়া, নাম জমার শেষ তারিখ ৩০ জুন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জুন।। ত্রিপুরা আন্ত অফিস ক্রীড়া ও বিনোদন সংস্থার উদ্যোগে প্রতিবছরের মতো এবছরও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। অনুমোদিত বিনোদন সংস্থাগুলোর প্রতিযোগীদের নাম সংগ্রহ করা হচ্ছে। প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক ইউনিট ও খেলোয়াড়দের ক্রীড়া ও বিনোদন সংস্থার অফিসে প্রতি বুধবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটা থেকে আটটার মধ্যে নাম জমা দিতে বলা হচ্ছে। নাম নথিভুক্ত করার সময় অবশ্যই নির্দিষ্ট এন্ট্রি ফি জমা করতে হবে। যে যে বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তারও একটি তালিকা ঘোষণা করা হয়েছে। সংস্থার সাধারণ সম্পাদক এক প্রেস বিজ্ঞপ্তিতে এবছর ১৩টি ইভেন্ট, যেমন – অকশন ব্রিজ, চায়না ব্রিজ, ক্যারাম, সাঁতার, ভলিবল, ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, কাবাডি, টাগ-অফ-ওয়ার, আর্ম রেসলিং-এর পাশাপাশি মিউজিক্যাল চেয়ার (শুধুমাত্র মহিলা) প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন। নাম জমা দিতে হবে আগামী ৩০ জুনের মধ্যে।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top