News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Congress : ৬ আগরতলা কেন্দ্রে কংগ্রেসের প্রচার সজ্জা নষ্টের অভিযোগ
Image

Congress : ৬ আগরতলা কেন্দ্রে কংগ্রেসের প্রচার সজ্জা নষ্টের অভিযোগ

৬ আগরতলা কেন্দ্রে কংগ্রেসের প্রচার সজ্জা নষ্টের অভিযোগ
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ উপনির্বাচন যত ঘনিয়ে আসছে ততই নির্বাচনী সন্ত্রাসের খবর উঠে আসছে৷ কংগ্রেস দলের প্রচার সজ্জা নষ্ট করার অভিযোগ উঠল শাসকদলীয়দের বিরুদ্ধে৷ ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকায় প্রচার সজ্জা নষ্ট করা হয়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মন৷ তিনি বলেছেন, বিরোধী দলের প্রচার হচ্ছে নষ্ট করে ভয়-ভীতি প্রদর্শন করার চেষ্টা করছে শাসক দল৷ ঘটনাকে কেন্দ্র করে তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন৷ ইতিমধ্যে তিনি দোষীদের নাম ধাম উল্লেখ করে থানায় এজাহার জমা করেছেন৷ এছাড়া বিষয় সম্পর্কে অবগত করেছেন ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার এবং পশ্চিম ত্রিপুরার এসপি-কেও৷ সুদীপ রায় বর্মন এর কথায়, ঘটনার গণতান্ত্রিক পদ্ধতিতে মোকাবেলা করবেন তিনি৷ নির্বাচনী প্রচারসজ্জা নষ্ট করে মানুষের মনকে পরিবর্তন করা যায় না৷ রাজ্যে কি হচ্ছে সেটি মানুষের জানে৷ সেই নিরিখেই মানুষ ভোট দান করবেন৷ প্রশাসনের প্রতি আস্থা রয়েছে বলে জানিয়েছেন প্রার্থী সুদীপ রায় বর্মন৷

Releated Posts

সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট:মানুষের জীবনে চোখের গুরুত্ব অপরিসীম। সাধারণ সমস্যা থেকে শুরু করে জটিল ও বিশেষায়িত চক্ষুরোগের…

ByByReshmi Debnath Aug 14, 2026

বেঙ্গালুরু থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১৪ আগস্ট: সাব্রুম থেকে নিখোঁজ হওয়া এক নাবালিকাকে বেঙ্গালুরু থেকে নিরাপদে উদ্ধার করে ত্রিপুরায় ফিরিয়ে আনল…

ByByReshmi Debnath Aug 14, 2026

বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে বিলোনিয়ায় পালিত ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস ও সেই সময়ের ভয়াবহতা স্মরণ করে শুক্রবার বিলোনিয়ার শচীনদেব বর্মন অডিটোরিয়ামে…

ByByReshmi Debnath Aug 14, 2026

আমবাসা মোটরস্ট্যান্ডে পতাকা লাগানোকে ঘিরে উত্তেজনা, যানচালকদের বাধায় পিছু হটল তিপ্রা মথা

আমবাসা, ১৪ আগস্ট:  আমবাসা মোটরস্ট্যান্ডে পতাকা লাগানোকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়াল। তিপ্রা মথার কয়েকজন কর্মী মোটরস্ট্যান্ডে গিয়ে…

ByByReshmi Debnath Aug 14, 2026
Scroll to Top