News Flash

  • Home
  • খেলা
  • Shantirbazar Cricket : শান্তিরবাজার ক্রিকেটে আবারও বৃষ্টির থাবা, ডি এল এস মেথডে জয়ী কসমোপলিটন
Image

Shantirbazar Cricket : শান্তিরবাজার ক্রিকেটে আবারও বৃষ্টির থাবা, ডি এল এস মেথডে জয়ী কসমোপলিটন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জুন।। জয় পেলো কসমোপলিটন ক্লাব। ডি এল এস মেথডে ৭৭ রানে পরাজিত করে ব্রু জোয়াইন মথৌ দলকে। সুপারে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে কসমোপলিটন। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ব্রু জোয়াইন মথৌ দল। ১২ জুন গ্রুপের প্রথম দুই দল ফাইনালে খেলবে। বৃহস্পতিবার ব্রু জোয়াইন মথৌ দলের ২৩২ রানের জবাবে খেলা যখন বন্ধ হয় তখন কসমোপলিটন ক্লাব ২১৮ রান করে। ৩১.‌১ ওভারে কসমোপলিটন ক্লাবের দরকার ছিলো ১৪২ রান। ফলে ডি এল এস মেথডে ৭৭ রানে জয় পায় কসমোপলিটন ক্লাব। বাইখোরা স্কুল মাঠে এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ব্রু জোয়াইন মথৌ দল ৪২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩২ রান করে। দলের পক্ষে উমেশ রিয়াং ৭৬ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৪, এন ভাসান্তন দেওয়ান ২৯ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭,পারেন্দ্র রিয়াং ২৯ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২ এবং জীতেন্দ্র মগ ১৭ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ রান করেন। কসমোপলিটন ক্লাবের পক্ষে জনক রিয়াং (‌৩/‌৪২) সফল বোলার। জবাবে খেলতে নেমে খেলা যখন বন্ধ হয় বৃষ্টির জন্য তখন কসমোপলিটন ক্লাব৩১.‌১ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান করে। দলের পক্ষে আশিষ কুমার যাদব ৭৬ বল খেলে ১২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌ ৮৬ (‌অপ:‌) এবং রাহুল হুসেন ৬৬ বল খেলে ১০ টি  বাউন্ডারির সাহায্যে‌ ৬৬ রান করেন। ব্রু জোয়াইন মথৌ দলের ইভান চন্দ্র রিয়াং (‌২/‌৪১) সফল বোলার। ‌

Releated Posts

মেসিকে ঘিরে বাম সরকারের ‘মহা গোলমাল’, প্রশ্নের মুখে প্রশাসনিক সিদ্ধান্ত

তিরুবনন্তপুরম, ১৪ আগস্ট (আইএএনএস): কেরলের ফুটবলপ্রেমীদের কাছে লিওনেল মেসি শুধু একজন ফুটবলার নন, কার্যত এক আবেগের নাম। ২০২৫…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

ভারতে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন অলিম্পিক আন্দোলনের প্রতি ভারতের অঙ্গীকারকে আরও মজবুত করবে: আইওএ

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): ২০২৬ সালের বিএডব্লিউএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের জন্য বিশ্ব ব্যাডমিন্টন সম্প্রদায়কে নয়াদিল্লিতে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 13, 2026

সিনকফিল্ড কাপে বিশ্ব চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার সিনদারভকে হারিয়ে চমক প্রজ্ঞানানন্দার

সেন্ট লুইস, ১২ আগস্ট (আইএএনএস): সিনকফিল্ড কাপের দ্বিতীয় রাউন্ডে বিশ্ব চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার জাভোখির সিনদারভকে হারিয়ে বড় চমক দিলেন…

ByByNews Desk Aug 12, 2026

ধর্ষণের অভিযোগে বাংলার ক্রিকেটার ও আইপিএল তারকা অভিষেক পোড়েল গ্রেফতার

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): ধর্ষণ, অপরাধমূলক ভয় দেখানোসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলার ক্রিকেটার তথা আইপিএলে…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top