News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মানুষের পাশে থেকেছি সর্বদা, জয় হবেই, দাবি তৃণমূল প্রার্থী পান্নার
Image

মানুষের পাশে থেকেছি সর্বদা, জয় হবেই, দাবি তৃণমূল প্রার্থী পান্নার

আগরতলা, ৯ জুন : পুর ভোটের পর এবার উপনির্বাচন। জমি শক্ত করতে প্রস্তুত তৃণমূল কংগ্রেসও। চারটি আসনেই উপনির্বাচনে প্রার্থী দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী পান্না দেব আজ জিবি বাজার এলাকায় নির্বাচনী প্রচার করেছেন। দলের সভাপতি সুবল ভৌমিককে সঙ্গে নিয়ে এই প্রচার করেছেন তিনি। 

পান্না দেবের কথায়, আগে কাউন্সিলার থাকাকালীন সময়ে এই এলাকার মানুষের দাবিকে প্রাধান্য দিয়েছেন তিনি। অলি গলিতে রাস্তা করে দিয়েছেন। রাজনীতির ভেদাভেদ ভুলে মানুষের পাশে থেকেছেন। তাই এই নিরিখে মানুষ তাঁর পাশে আছে বলে দৃঢ়তার সাথে বলেন তিনি। 

উপনির্বাচনে শহরের দুটি আসনেই প্রচারের ময়দানে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। নির্বাচনী দিন ক্ষন যত ঘনিয়ে আসছে ততই প্রচারে তেজী আনছে শাসক-বিরোধীরা। এখন অপেক্ষা ২৩ জুনের।

Releated Posts

‘আগামী মাস থেকে সক্রিয় রাজনীতিতে থাকব না’, তিপ্রাসা চুক্তি দ্রুত বাস্তবায়নের দাবি প্রদ্যোতের

আগরতলা, ৬ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনে তিপ্রা মথার সাফল্যের পর সামাজিক মাধ্যমে এসে একদিকে তিপ্রাসা চুক্তি দ্রুত বাস্তবায়নের…

ByByReshmi Debnath Oct 6, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ-র সাফল্য, গণদেবতা ও কর্মী-সমর্থকদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৬ অক্টোবর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকার ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের উল্লেখযোগ্য সাফল্যে রাজ্যের জনগণ এবং…

ByByReshmi Debnath Oct 6, 2026

সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর, ৩ শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৬ অক্টোবর: সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর ঘোষণা করল রাজ্য সরকার। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) ৩…

ByByReshmi Debnath Oct 6, 2026

টেপানিয়ায় ৬০ আসনের সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ স্থাপনে অনুমোদন

আগরতলা, ৬ অক্টোবর: গোমতী জেলার টেপানিয়ায় ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপনের অনুমোদন দিয়েছে ন্যাশনাল কমিশন…

ByByTaniya Chakraborty Oct 6, 2026
Scroll to Top