News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভোট প্রচারে কংগ্রেস প্রার্থী আশীষ, প্রতিবাদের নির্বাচনের মুখোমুখি হচ্ছি, বললেন তিনি
Image

ভোট প্রচারে কংগ্রেস প্রার্থী আশীষ, প্রতিবাদের নির্বাচনের মুখোমুখি হচ্ছি, বললেন তিনি

আগরতলা, ৯ জুন : রাজ্যে উপনির্বাচনে আর হাতে গুনা কয়েকদিন বাকি। ফলে প্রতিটি রাজনৈতিক দল তাদের ঘর গোছাতে প্রস্তুত হয়ে গেছে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বাড়ি বাড়ি প্রচার অভিযান। 

বৃহস্পতিবার ৮নং টাউন বড়দোয়ালি কেন্দ্রে কংগ্রেস প্রার্থী আশীষ সাহা বাড়ি বাড়ি ভোট প্রচার করলেন। এদিন রাজধানির সূর্য চৌমুহনী এলাকায় তিনি  প্রচারে বের হয়েছিলেন। জনগনের কাছ থেকে বিপুল সাড়া পাচ্ছেন বলে তিনি দাবি করেছেন। বিজেপি দল ত্যাগ করে কংগ্রেসের হয়ে লড়াই  করায় মানুষ প্রশংসা করছেন বলে জানিয়েছেন তিনি।

তাঁর কথায়, মানুষ উপনির্বাচনের কারণ ও প্রয়োজনীয়তা বুঝতে পারছেন। সাধারন মানুষের কল্যাণে  শাসকের বিরুদ্ধে  লড়াই করার জন্য তারা দল ত্যাগ করে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন তাতে মানুষ খুশি হয়েছেন। আশীষ সাহা আরো বলেন, আমরা প্রতিবাদের নির্বাচনের মুখোমুখি হতে চলেছি। তাঁর দাবি, ২০১৮ বিধানসভা নির্বাচনে প্রাপ্ত ভোট উপনির্বাচনে বাড়বে।

Releated Posts

পানীয় জলের সংকটে বিলোনিয়ায় পথ অবরোধ, আশ্বাসে উঠল বিক্ষোভ

বিলোনিয়া, ১ মে: তীব্র পানীয় জলের সংকটের জেরে দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছড়া বীণাপাণি…

ByByTaniya Chakraborty May 1, 2026

গোটা রাজ্যে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত

আগরতলা, ১ মে : আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশে শ্রমজীবী মানুষের উপর ক্রমাগত আক্রমণ করা হচ্ছে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

শাললবাগানে বিএসএফ সদর দপ্তরে ‘সিসির বাটিকা’ উদ্বোধন, শহিদকে শ্রদ্ধা

আগরতলা, ১ মে: দেশের সেবায় আত্মোৎসর্গকারী এক বীর সেনানীর স্মৃতির উদ্দেশ্যে ত্রিপুরার শালবাগানে বিএসএফ ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার্সে উদ্বোধন করা…

ByByTaniya Chakraborty May 1, 2026

প্রধানমন্ত্রীর নামে অপপ্রচারের অভিযোগে বাইখোড়া থানায় মামলা দায়ের

আগরতলা, ১ মে: প্রধানমন্ত্রীর নামে অপপ্রচার চালানোর অভিযোগে বাইখোড়া থানায় লিখিত মামলা দায়ের করল ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপি।…

ByByTaniya Chakraborty May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top