News Flash

Image

Arrested: শোণিতপুরের চারিদুয়ারে ড্ৰাগস সহ গ্রেফতার দুই

তেজপুর (অসম), ৯ জুন (হি.স.) : শোণিতপুর জেলার অন্তর্গত চারিদুয়ার থানার পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে ব্রাউন সুগার। মাদকদ্রব্য পাচারের অভিযোগে দুজনকে আটক করে আজ গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিজয় ডেকা এবং সুরজ বহরা ছেত্ৰি বলে শনাক্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার চারিদুয়ার থানা সূত্রে জানা গেছে, ঘটনা গতকাল বুধবার রাতের। গোপন সূত্ৰে পুলিশের কাছে খবর আসে, এএস ১২ ভি ৫০৮৮ নম্বরের একটি বলেনো গাড়িতে করে মাদকদ্রব্য পাচার হবে। সে অনুযায়ী পুরো প্রস্তুতি নিয়ে নির্দিষ্ট স্থানে ওত পেতে থাকে পুলিশ। খনামুখ এলাকায় গাড়িটি আসলে তাকে গতিরোধ করতে সিগন্যাল দেওয়া হয়। কিন্তু গাড়িটি দ্রতগতিত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এর গাড়িটির পিছু ধাওয়া করে তেজপুরের চান্দমারি এলাকায় তার গতিরোধ করে পুলিশ। পুলিশ বলেনো গাড়িতে তালাশি চালিয়ে ব্রাউন সুগার ভরতি ১০টি কনটেনার উদ্ধার করা হয়। সেই সঙ্গে গাড়ির দুই আরোহী বিজয় ডেকা এবং সুরজ বহরা ছেত্ৰিকে আটক করে থানায় নিয়ে আসা হয়৷

থানায় এনে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে উভয়ের বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫ (এনডিপিএস)-এর নির্দিষ্ট ধারায় আজ গ্রেফতার করা হয়েছে৷

Releated Posts

মণিপুরের অশান্তিকে কাজে লাগিয়ে মাদক কারবার বাড়াচ্ছে মিয়ানমারের কার্টেল, বাড়ছে উত্তর-পূর্বে বিপদ

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে ভারতীয় সংস্থাগুলির লড়াই অব্যাহত থাকলেও মিয়ানমার থেকে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে মাদক…

ByByNews Desk Oct 6, 2026

স্বাধীনতার পর প্রথমবার নদীপথে বাংলাদেশে গেল ডিব্রুগড়ের পণ্যবাহী জাহাজ

ডিব্রুগড় (অসম), ৫ অক্টোবর (আইএএনএস): স্বাধীনতার পর প্রথমবার অসমের উচ্চাঞ্চল ডিব্রুগড় থেকে নদীপথে বিদেশি বন্দরের উদ্দেশে পণ্যবাহী জাহাজ…

ByByNews Desk Oct 5, 2026

বিকাশের সঙ্গে ঐতিহ্যের মেলবন্ধন, আধুনিক স্থাপত্যে নতুন পরিচয় তুলে ধরছে অসম: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ৫ অক্টোবর (আইএএনএস): উন্নয়নের পাশাপাশি রাজ্যের সমৃদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ করে এগিয়ে চলেছে অসম। আধুনিক…

ByByNews Desk Oct 5, 2026

গুয়াহাটিতে নাইটক্লাবে মহিলাকে পোশাক খুলিয়ে মারধরের অভিযোগ, ম্যানেজার আটক

গুয়াহাটি, ৩ অক্টোবর (আইএএনএস): অসমের গুয়াহাটির খানাপাড়া এলাকায় একটি নাইটক্লাবে এক মহিলাকে বাউন্সাররা পোশাক খুলিয়ে মারধর করেছে বলে…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top