News Flash

  • Home
  • দিনের খবর
  • ৪০ মিনিটের প্রয়াসে সাফল্য, গুজরাটের সুরেন্দ্রনগরে কুয়োয় পড়ে যায় শিশু উদ্ধার
Image

৪০ মিনিটের প্রয়াসে সাফল্য, গুজরাটের সুরেন্দ্রনগরে কুয়োয় পড়ে যায় শিশু উদ্ধার

সুরেন্দ্রনগর, ৮ জুন (হি.স.): প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় সাফল্য পেল সেনাবাহিনী, পুলিশ, দমকল ও অন্যান্য উদ্ধারকারী দল। গুজরাটের সুরেন্দ্রনগর জেলায় কুয়োয় পড়ে যাওয়া শিশুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। সুরেন্দ্রনগর জেলার দুদাপুর গ্রামের ঘটনা। মঙ্গলবার রাত আটটা নাগাদ দুদাপুর গ্রামের জমিতে খেলা করার সময় কুয়োর ভিতরে পড়ে যায় দুই বছর বয়সী শিবম।

২০-২৫ ফুট গভীর কুয়োর ভিতরে আটকে পড়ে শিবম। ধ্রাংধরা প্রশাসনের আধিকারিক এম পি প্যাটেল জানিয়েছেন, জেলা প্রশাসনের আধিকারিকরা এ বিষয়ে জানতে পেরে শীঘ্রই, আহমেদাবাদের স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সেলের পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দলকে সতর্ক করেছিল। সেনাবাহিনী ও পুলিশের সাহায্যও চাওয়া হয়। সেনাবাহিনী, পুলিশ, দমকল ও অন্যান্য উদ্ধারকারী দলের যৌথ প্রচেষ্টায় রাত ১০.৪৫ মিনিট নাগাদ শুরু হয় উদ্ধারকাজ। মাত্র ৪০ মিনিটের মধ্যেই শিবম কুয়োর ভিতর থেকে উদ্ধার করা হয়। স্থিতিশীল অবস্থায় শিবমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

মুম্বই যাত্রা বাতিলের ইঙ্গিত জরাঁগের, শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ

পাটোদা/বিড, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জরাঁগে পাটিল বুধবার ভোরে পাটোদায় এক সভায় জানান, শারীরিক…

ByByNews Desk Sep 16, 2026

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top