News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গাড়ি ধাক্কা দিয়ে কৃষকের মৃত্যুর ঘটনায় তিপরা মথার নেতার ছেলে সহ ধৃত দুই
Image

গাড়ি ধাক্কা দিয়ে কৃষকের মৃত্যুর ঘটনায় তিপরা মথার নেতার ছেলে সহ ধৃত দুই

জম্পুই জলা, ৭ জুন : গাড়ির ধাক্কায় কৃষকের মৃত্যুর ঘটনায় তিপরা মথার ছেলে সহ দুইজনকে আটক করেছে পুলিশ। তাঁদের থানা থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য পুলিশের উপর নানাভাবে চাপ সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বাধা-বিপত্তি কাটিয়ে পুলিশ আজ দুইজনকে আদালতে সোপর্দ করেছে। আদালত দুইজনকেই জেল হেফাজতে পাঠিয়েছে।

জম্পুইজলা প্রমোদনগর বাজারে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল কৃষক যাদব মনি দেববর্মার। ঘটনায় ঘাতক গাড়িটির চালক ছিলেন তিপ্রা মথার নেতার ছেলে। পুলিশ তিপ্রা মথার নেতার ছেলে সহ আরো ১ জনকে গ্রেপ্তার করেছে।  তবে গতকাল রাতে তাদেরকে ছাড়িয়ে নিয়ে যাবার জন্য পুলিশের ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল বলে অভিযোগ উঠে এসেছে।তাদেরকে মেডিকেল করানোর জন্য নিয়ে যাওয়ার সময় স্থানীয় কিছু লোকজন পুলিশের কাজে বাধা দিয়েছেন। যদিও বাধা-বিপত্তি কড়া হাতে মোকাবিলা করেছে পুলিশ। গতকাল রাতেই পুলিশ তাদের মেডিকেল করিয়ে আটক করে রাখে। ধৃতদের নাম হুকু দেববর্মা এবং বিধুভূষণ দেববর্মা। মঙ্গলবার পুলিশ তাদের আদালতে সোপর্দ করেছে। আদালত দুইজনকে জেল হেফাজতে পাঠিয়েছে।

Releated Posts

ফাঁকা বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগ, চাঞ্চল্য

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: ফাঁকা বাড়ির দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে আলমারির লকার ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

কর্তব্য পালনের ফাঁকে দেবশিল্পীর আরাধনা, বিশ্বকর্মা পুজোর প্রস্তুতিতে ব্যস্ত টিএসআর জওয়ানরা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি উৎসবের আনন্দেও মেতে উঠেছেন টিএসআর জওয়ানরা। দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনাকে…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top