News Flash

  • Home
  • খেলা
  • যোগা প্রশিক্ষক ও পি.আই কিশোর দাস অকালে প্রয়াত : ক্রীড়া মহলে শোকের ছায়া
Image

যোগা প্রশিক্ষক ও পি.আই কিশোর দাস অকালে প্রয়াত : ক্রীড়া মহলে শোকের ছায়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ জুন।। রাজ্যের স্বনামধন্য প্রাক্তন যোগাবিদ তথা শারীর শিক্ষক কিশোর কুমার দাস সোমবার রাত সোয়া নয়টায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন। ১৯৯১ সালের ১৬ই জানুয়ারী ক্রীড়া দপ্তরে শারীর শিক্ষক হিসেবে যোগ দেন। ৩১শে ডিসেম্বর ২০২৮ সালে অবসর নেয়ার কথা ছিল ওনার। কিন্তু তার আগেই চির বিদায় নিলেন তিনি। ৮০ দশকে যোগাসনে রাজ্যের হয়ে অসংখ্য পদক কুড়িয়েছেন জাতীয় আসর থেকে। খোয়াই জেলার অন্তর্গত তেলিয়ামুড়ায় কর্মরত ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত। ত্রিপুরা স্পোর্টস স্কুলেও কিছুদিন কর্মরত ছিলেন। গত তিন বছর ধরে স্নায়ু রোগে আক্রান্ত হয়ে প্রায় শয্যাশায়ী ছিলেন।  সকলের প্রিয় ও মৃদুভাষী, ওনার প্রশিক্ষনে বহু যোগাবিদ জাতীয় আসর থেকে পদক কুড়িয়েছে। মৃত্যু কালে দুই ছেলে ও স্ত্রী সহ বহু গুণমুগ্ধ ছাত্র এবং ছাত্রী রেখে গেছেন। তাঁর অকাল প্রায়নে রাজ্যের ক্রীড়া জগতের অপুরনিয় ক্ষতি হল বলা যায়।  মঙ্গলবার ত্রিপুরা স্পোর্টস স্কুলের  ছাত্র ছাত্রীরা ও সকল সহ কর্মীরা এক মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা জানান। শারীর শিক্ষক প্রনব অখণ্ড তাঁর সম্পর্কে বিশদ আলোচনা করেন। তাছাড়া রাজ্য শারীর শিক্ষা কর্মচারী সঙ্ঘের সচিব নিখিল সাহা, সভাপতি দিব্যেন্দু দত্ত শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। ‌

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top