News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উপনির্বাচন : ত্রিপুরা ফাইলস নিয়ে হাজির হবে তৃণমূল কংগ্রেস
Image

উপনির্বাচন : ত্রিপুরা ফাইলস নিয়ে হাজির হবে তৃণমূল কংগ্রেস

আগরতলা, ৭ জুন (হি. স.) : কাশ্মীর ফাইলস নিয়ে দেশ জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হওয়ার পর এবার আসছে ত্রিপুরা ফাইলস। বৃহৎ পরিসরে নয়, ছোট সিরিজে প্রকাশিত হবে ওই নাট্যচিত্র। মূলত, বিজেপিকে পাল্টা দিতেই ত্রিপুরা ফাইলস নিয়ে হাজির হচ্ছে তৃণমূল কংগ্রেস।

এবিষয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বলেন, দলের পক্ষ থেকে ত্রিপুরা ফাইলস বলে একটা সিরিজ করছি। বিগত ৮ মাস এবং পুর নিগমের নির্বাচনের আগে থেকেই বিভিন্ন সমস্যা জনসাধরণের মনের ভেতরে উঠেছে। স্বাস্থ্য হোক বা অনান্য সমস্যাই, সেগুলি মানুষের কাছে নিয়ে যাওয়ার দরকার আছে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। অন্তত আগামী ২৩ জুন উপনির্বাচনের জন্য খুবই জরুরী বলে দাবি করেন সুস্মিতা দেব।
তিনি জনগণের কাছে অনুরোধ করেন, ত্রিপুরা ফাইলস দেখবেন। আপনাদের সমস্যাই ওই সিরিজে তুলে ধরা হবে। ওই সিরিজ দেখে আপনাদের সমস্যার সমাধান কোন দলকে ভোট দিলে সম্ভব হবে বিচার করবেন। 

Releated Posts

আগরতলায় ফ্লাইওভারে পথ দুর্ঘটনায় ৩২ বছরের মহিলার মৃত্যু

আগরতলা, ১৫ আগস্ট: আগরতলায় ফ্লাইওভারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩২ বছরের এক মহিলার। মৃতার নাম এলি দেববর্মা। তিনি…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

প্রদেশ বিজেপি কার্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন

আগরতলা, ১৫ আগস্ট: ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে কার্যকর্তাদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

সচিবালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন কৃষি মন্ত্রী

আগরতলা, ১৫ আগস্ট : রাজ্য সচিবালয় প্রাঙ্গণে আজ সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

স্বাধীনতা দিবসের প্রাক্কালে নারীশক্তি ও যুবসমাজের সাফল্যের প্রশংসা রাষ্ট্রপতি মুর্মুর

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণে দেশের নারীশক্তি ও যুবসমাজের অগ্রগতির প্রশংসা করলেন রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Aug 14, 2026
Scroll to Top