News Flash

  • Home
  • দিনের খবর
  • Accident: রাজস্থানের বারমের-এ গাড়ি ও ট্রেলারের সংঘর্ষে মৃত ৮, প্রাণে বাঁচলেন শুধু একজন
Image

Accident: রাজস্থানের বারমের-এ গাড়ি ও ট্রেলারের সংঘর্ষে মৃত ৮, প্রাণে বাঁচলেন শুধু একজন

বারমের, ৭ জুন (হি.স.): রাজস্থানের বারমের জেলায় এসইউভি গাড়ি ও ট্রেলারের সংঘর্ষে প্রাণ হারালেন একই পরিবারের ৮ জন সদস্য। প্রাণে বেঁচে গিয়েছেন মাত্র একজন সদস্য, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে, সেই সময় জালোর থেকে বারমের অভিমুখে আসছিলেন বিয়েবাড়ির অতিথিরা। বিয়ের অনুষ্ঠানস্থল থেকে মাত্র ৮ কিলোমিটার দূরত্বে দ্রুতগামী এসইউভি গাড়ির সঙ্গে ট্রেলারের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ছ’জন মারা যাযন এবং দু’জন হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন।

পুলিশ জানিয়েছে, এসইউভি গাড়িতে মোট ৯ জন ছিলেন, তাঁদের মধ্যে ৮ জনেরই মৃত্যু হয়েছে। মৃতদের নাম-পুনমা রাম (৪৫), প্রকাশ বিষ্ণোই (২৮), মণীশ বিষ্ণোই (১২), প্রিন্স বিষ্ণোই (৫), ভগীরথ রাম (৩৮), মঙ্গিলাল বিষ্ণোই (৩৮) ও বুদ্ধরাম বিষ্ণোই (৪০)। একজনের নাম জানা যায়নি।

Releated Posts

ঘুষের মামলায় রেল আধিকারিককে গ্রেফতার সিবিআই-এর, উদ্ধার ৭৭ লক্ষ টাকা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ঘুষ নেওয়ার অভিযোগে দক্ষিণ-পূর্ব মধ্য রেলের ভিলাইয়ে কর্মরত এক সিনিয়র ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে গ্রেফতার…

ByByNews Desk Aug 15, 2026

দেশ রাজনৈতিক দলের নয়, ১৪৫ কোটি নাগরিকের: বাবা রামদেব

হরিদ্বার, ১৫ আগস্ট (আইএএনএস): ভারত কোনও নির্দিষ্ট রাজনৈতিক দল বা শুধু শাসক দলের দেশ নয়, এই দেশ ১৪৫…

ByByNews Desk Aug 15, 2026

বিকশিত ভারত গড়ার সংকল্প নিয়ে এগিয়ে চলার আহ্বান বিজেপি সভাপতি নিতিন নবীনের

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন…

ByByNews Desk Aug 15, 2026

সশস্ত্র নকশালবাদ দুর্বল হয়েছে, ‘মানসিক নকশালদের’ বিচ্ছিন্ন করতে হবে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): সশস্ত্র নকশালবাদকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করতে ভারত সফল হয়েছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top