News Flash

  • Home
  • বিদেশ
  • Bangladesh : বাংলাদেশের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুন, পরপর বিস্ফোরণে মৃত্যু ৩২ জনের
Image

Bangladesh : বাংলাদেশের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুন, পরপর বিস্ফোরণে মৃত্যু ৩২ জনের

ঢাকা, ৫ জুন(হি.স) : শনিবার রাতের বিএম কন্টেইনার ডিপোয় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক আতঙ্ক ছড়াল বাংলাদেশের সীতাকুণ্ডে। রাতভর আগুন আর পরপর বিস্ফোরণের জেরে মৃত্যু ৩২ জনের। এদের মধ্যে রয়েছেন ৩ দমকল কর্মীও। আহত দেড়শোরও বেশি। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের।

রবিবার সকালেও কন্টেনারের ডিপোয় আগুন জ্বলছে, ভিতর থেকে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ। হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা। প্রাণের ঝুঁকি নিয়ে রাতভর কাজ করে চলেছেন তাঁরা। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।
ঢাকা -চট্টগ্রাম হাইওয়ে সংলগ্ন সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় একটি বড়সড় কন্টেনার ডিপো অবস্থিত। আমদানি-রপ্তানি করা বিভিন্ন পণ্য এই ডিপোতে রাখা হয়। শনিবার রাত প্রায় ১১ টা নাগাদ এই ডিপোয় আচমকাই আগুন লেগে যায়। সেসময় কাজ করছিলেন অনেকেই। ডিপোর ভিতরে মজুত থাকা দাহ্য পদার্থের জন্য দ্রুত আগুনের লেলিহান শিখা চড়িয়ে পড়তে থাকে। ঘটতে থাকে বিস্ফোরণ। চারপাশের পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা ছুটে এসে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। একে একে ৩২ জনের ঝলসানো দেহ উদ্ধার হয় ডিপোর ভিতর থেকে। কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন তিন দমকল কর্মীও।

এমন ভয়াবহ ঘটনার গুরুত্ব বুঝে রাতেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন পুলিশ ও দমকল বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা। কারখানায় ৫০০ মিটারের মধ্যে একটি টিনের শেড রয়েছে। সেখানে প্রচুর পরিমাণে হাইড্রোজেন পারক্সাইড মজুত ছিল বলে জানা যাচ্ছে, যা অতি দাহ্য পদার্থ। সেখানেই প্রথম বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। বিস্ফোরণে উড়ে গিয়েছে শেডটি। তবে এখানেই আগুনের উৎস কি না, তা এখনও বোঝা যাচ্ছে না। এমনই জানাচ্ছেন চট্টগ্রামের দমকল বিভাগের ডিজি।

Releated Posts

পিওকে-তে ৪০ জনের বেশি বিক্ষোভকারী নিহতের ঘটনায় পুলিশের পদক্ষেপের সাফাই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর, বললেন ‘ভারতের মতোই শত্রু’

ইসলামাবাদ, ২৯ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর কড়া পদক্ষেপের সাফাই দিয়ে বিতর্কে…

ByByNews Desk Jul 29, 2026

হরমুজ ও বাব-আল-মান্দেবে বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা ভারতের, আন্তর্জাতিক জলপথে অবাধ নৌচলাচল দ্রুত পুনরুদ্ধারের দাবি

সংযুক্ত রাষ্ট্র, ২৯ জুলাই (আইএএনএস): হরমুজ প্রণালী এবং বাব-আল-মান্দেব প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক আইনের…

ByByNews Desk Jul 29, 2026

ইউক্রেনের বন্দরনগরে আটকে ভারতীয় নাবিকদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: ভারতীয় দূতাবাস

কিয়েভ, ২৯ জুলাই (আইএএনএস): ইউক্রেনের চর্নোমর্স্ক বন্দরে একটি পণ্যবাহী জাহাজে আটকে পড়া ভারতীয় নাবিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া…

ByByNews Desk Jul 29, 2026

দক্ষিণ-পশ্চিম জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

টোকিও, ২৮ জুলাই (আইএএনএস): দক্ষিণ-পশ্চিম জাপানে মঙ্গলবার ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে,…

ByBySandeep Biswas Jul 28, 2026
Scroll to Top