News Flash

  • Home
  • বিদেশ
  • Train Derails In Germany : জার্মানিতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৪, আহত ৩০ জন
Image

Train Derails In Germany : জার্মানিতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৪, আহত ৩০ জন

মিউনিখ, ৪ জুন (হি. স.) : দক্ষিণ জার্মানিতে লাইনচ্যুত ট্রেন । শুক্রবার ট্রেন লাইনচ্যুতের ঘটনায় নিহত হয়েছেন চারজন। আহত হয়েছেন আরও ৩০ জন। দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

খবরে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় সোয়া ১১টার দিকে মিউনিখের উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রেনটি দুর্ঘটনার মুখোমুখি হয়। গার্মিশ-পারতেনকিয়েন ছেড়ে গিয়েছিল ট্রেনটি। যেখানে দেখা যায়, লাইনচ্যুত ট্রেনের বগিগুলো দুমড়ে-মুচড়ে পড়ে আছে। দুর্ঘটনার সময় ট্রেনটিতে ৬০ জন আরোহী ছিলেন। আহতদের মধ্যে ১৫ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জার্মান পুলিশের মুখপাত্র জানিয়েছেন, নিহত চারজনের মধ্যে ট্রেনের চালক আছেন কিনা খোঁজা হচ্ছে। ট্রেনে আটকে থাকাদের জানালা দিয়ে বের করে আনা হয়েছে। পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে উদ্ধারে অভিযানে নেমেছে কর্তৃপক্ষ।

Releated Posts

শিক্ষায় দুর্বল ফল, অর্থাভাব ও রাজনীতিকরণ: শিশুদের জন্য ব্যর্থ হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা

ঢাকা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): সক্ষমতা ও চরিত্র গঠনের হাতিয়ার হিসেবে শিক্ষাকে কার্যকরভাবে কাজে লাগাতে বাংলাদেশ অনেকটাই ব্যর্থ হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

নিরাপত্তা পরিষদে ভারতের ২০২৮-২৯ মেয়াদের প্রার্থিতায় শান্তিরক্ষা অগ্রাধিকার: পি হরিশ

রাষ্ট্রসংঘ, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৮-২৯ মেয়াদে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের জন্য ভারতের প্রার্থিতায় শান্তিরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top