News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Congress President : উপনির্বাচনে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে : প্রদেশ কংগ্রেস সভাপতি
Image

Congress President : উপনির্বাচনে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে : প্রদেশ কংগ্রেস সভাপতি

আগরতলা, ৪ জুন : রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে বলে সুর চড়িয়েছে প্রদেশ কংগ্রেস। শনিবার দুপুরে আগরতলা কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা বলেন, উপনির্বাচনে সবকটি আসনেই কংগ্রেস প্রার্থীদের জয়ী করার জন্য কংগ্রেস দলের নেতা-কর্মীরা সর্বাত্মক প্রয়াস জারী রাখবে। যেকোনো ধরনের সন্ত্রাস প্রতিহত করতেও কংগ্রেস কর্মী সমর্থকরা প্রস্তুত রয়েছেন বলে জোর গলায় বলেন তিনি।

প্রদেশ কংগ্রেস সভাপতি বিজেপির বাইক বাহিনী ও হেলমেট বাহিনীকে সতর্ক করে দিয়ে বলেন, তারা যদি কোন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ সংঘটিত করার চেষ্টা করে কংগ্রেস দল তার যোগ্য জবাব দেবে। বাইক বাহিনীকে সতর্ক হতে আহ্বান জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তাদের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, মন্ত্রী, বিধায়ক সহ নেতাদের ছেলেমেয়েরা আনন্দ উল্লাসে রাজকীয় ভাবে জীবন যাপন করছে। অথচ বেকার সহ একাংশের যুবককে সন্ত্রাসী কার্যকলাপ সংগঠিত করার জন্য যেভাবে লেলিয়ে দেওয়া হচ্ছে তাতে তাদের জীবন সংশয় হতে পারে। সময় থাকতে তাদেরকে এ বিষয়ে সচেতন হতে আহ্বান জানিয়েছেন তিনি। কারোর প্ররোচনায় এ ধরনের কার্যকলাপ শামিল হওয়া কোনোভাবেই সমুচিন নয় বলেও পরামর্শ দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। রাজ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই তাদেরকে সংযমী মনোভাব গ্রহণ করা উচিত বলে মনে করেন তিনি।

প্রদেশ কংগ্রেস সভাপতি আরও বলেন, যেকোনো মূল্যে উপনির্বাচনে কংগ্রেস দলের প্রার্থীরা জয়ী হতে কোমর বেঁধে ময়দানে নামবে। তাঁর অভিযোগ, বিজেপি রাজ্যের জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়ে শাসন ক্ষমতায় এসেছে সেই সব প্রতিশ্রুতি তারা পালন করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। রাজ্যের জনগণ বিজেপির মিথ্যা প্রতিশ্রুতি সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল। জনগণের প্রতি বিজেপি বিশ্বাসঘাতকতা করেছে, কটাক্ষ কর বলেন তিনি।বাইক বাহিনীকে লেলিয়ে দিয়ে সন্ত্রাস চালিয়ে নির্বাচনে জয়ী হওয়ার স্বপ্ন ভুলে যাওয়ার জন্য বিজেপি দলকে স্পষ্ট বার্তা দিয়েছে কংগ্রেস দল। তাঁর সাফ কথা, রাজ্যের জনগণ উপনির্বাচনে শাসক দলকে উচিত শিক্ষা দিতে প্রস্তুত রয়েছেন। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে উপনির্বাচনের প্রতিটি কেন্দ্রে দলীয় প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হন সেজন্য সকলকেই সর্বশক্তি নিয়ে ময়দানে নামতে হবে। উপ-নির্বাচনে জয় দলের কাছে আত্মমর্যাদার লড়াই বলেও উল্লেখ করেন তিনি।

Releated Posts

ডিজিপির মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জিতেন্দ্র চৌধুরীর, হাইকোর্টের সিটিং বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত চাইলেন

আগরতলা, ২১ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিচারবিভাগীয় তদন্তের…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

ডিজিপি মৃত্যুর প্রাথমিক ময়নাতদন্তে ফাঁসি নিশ্চিত হয়েছে, আইন অনুযায়ী তদন্ত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ জুলাই:   ত্রিপুরার পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মঙ্গলবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByReshmi Debnath Jul 21, 2026

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হল ত্রিপুরার ডিজিপি অনুরাগ ধনকরকে, আগামীকাল উত্তরপ্রদেশে শেষকৃত্য

আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা রাজ্যে। আজ…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

খোয়াই-আগরতলা ভায়া সুবলসিং ২০৮ নম্বর জাতীয় সড়কের বেহাল দশা: কাদায় আটকে মন্ত্রী টিঙ্কু রায়ের গাড়ি, ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগে শতাধিক যানবাহন

আগরতলা, ২১ জুলাই: খোয়াই-আগরতলা ভায়া সুবলসিং ২০৮ নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থা ফের সামনে এল। দীর্ঘদিন ধরে সংস্কারের…

ByByReshmi Debnath Jul 21, 2026
Scroll to Top