News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আত্মসমর্পণকারী বৈরীদের দাবি শুনবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক অবরোধ কর্মসূচী আপাতত স্থগিত
Image

আত্মসমর্পণকারী বৈরীদের দাবি শুনবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক অবরোধ কর্মসূচী আপাতত স্থগিত

আগরতলা, ৪ জুন (হি. স.) : ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সাথে দাবি নিয়ে আলোচনার প্রস্তাব পেয়ে আপাতত জাতীয় অবরোধ কর্মসূচী থেকে পিছিয়ে এসেছেন আত্মসমর্পণকারি বৈরীরা। আগামী ১৩ জুন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা তাঁদের সাথে দাবিদাওয়া নিয়ে আলোচনা করবেন। দাবি পূরণের আশ্বাস মিললে তারা জাতীয় সড়ক অবরোধের সিদ্ধান্ত বাতিল করে দেবেন। অন্যথায় আগামী ২১ জুন তাঁরা জাতীয় সড়ক অবরোধে বসবেন। আজ সাংবাদিক সম্মেলনে একথা সাফ জানিয়েছেন তাঁদের সংগঠন ডিপ্রাইভ রিটার্নিস মুভমেন্ট কমিটির সাধারণ সম্পাদক অমৃত রিয়াং।

প্রসঙ্গত, ৯ দফা দাবি আদায়ে ডিপ্রাইভ রিটার্নিস মুভমেন্ট কমিটি আগামী ৫ জুন অসম-আগরতলা জাতীয় সড়কের চম্পকনগর ব্রীজ সংলগ্ন এলাকায় অবরোধের ডাক দিয়েছিল। সংগঠনের বক্তব্য অনুযায়ী, ৪৮ টি গ্রুপের ৮৫৯ জন আত্মসমর্পণকারী বৈরী নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে রয়েছেন।

২০২১ সালের অক্টোবর মাসে একবার আন্দোলনের ডাক দিয়েছিল ডিপ্রাইভ রিটার্নিস মুভমেন্ট কমিটি। কিন্তু সেই সময় নির্বাচন থাকায় সরকারের অনুরোধে আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল। কিন্তু, এখনো দাবি পূরণে সরকারের সদিচ্ছা প্রতিফলিত না হওয়ায় ৫ জুন জাতীয় সড়ক অবরোধের ঘোষণা দেন তাঁরা।

এ-বিষয়ে আজ অমৃত রিয়াং বলেন, জাতীয় সড়ক অবরোধের ডাক পরেই জনজাতি কল্যাণ দফতরের অধিকর্তা গত ৩১ মে আলোচনার জন্য আমাদের ডেকেছিলেন। কিন্ত, তাঁর সাথে আলোচনায় ফলপ্রসূ হয়নি। তিনি বলেন, সরকারের সিদ্ধান্ত আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তাই, জাতীয় সড়ক অবরোধের সিদ্ধান্ত প্রত্যাহারে সম্মতি জানায়নি। কিন্ত, গত ১ জুন মুখ্যমন্ত্রীর দফতর থেকে আমাদের দাবি নিয়ে আলোচনার জন্য জানানো হয়েছে। আগামী ১৩ জুন মুখ্যমন্ত্রী সচিবালয়ে সকাল ১০টায় আমাদের দাবি নিয়ে আলোচনার জন্য সম্মতি দিয়েছেন। তাই, আগামী ৫ জুন প্রস্তাবিত জাতীয় সড়ক অবরোধ কর্মসূচী আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি, বলেন তিনি ।তাঁর বক্তব্য, সরকার আমাদের সমস্ত দাবি মেনে নিলে অবরোধ আন্দোলন বাতিল করা হবে। নয়তো, আগামী ২১ জুন পূর্বের প্রস্তাবিত স্থানেই জাতীয় সড়ক অবরোধ করা হবে। সাথে তিনি যোগ করেন, আগামী ১৩ জুন মুখ্যমন্ত্রী আমাদের সাথে সাক্ষাতের সূচী বাতিল করলে ২১ জুন আমরা জাতীয় সড়ক অবরোধ করব।

Releated Posts

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top