News Flash

  • Home
  • বিনোদন
  • Prithviraj Banned: মধ্যপ্রাচ্যের তিনটি দেশে নিষিদ্ধ অক্ষয়ের ছবি সম্রাট পৃথ্বীরাজ
Image

Prithviraj Banned: মধ্যপ্রাচ্যের তিনটি দেশে নিষিদ্ধ অক্ষয়ের ছবি সম্রাট পৃথ্বীরাজ

মুম্বাই, ৪ জুন (হি. স.) : প্রায় সাড়ে তিন হাজারের বেশি পর্দায় শুক্রবার মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের বহুল প্রতীক্ষিত ছবি ‘সম্রাট পৃথ্বীরাজ’। কিন্তু মধ্যপ্রাচ্যের তিনটি দেশে নিষিদ্ধ করা হয়েছে অক্ষয় অভিনীত এই ছবি ।বলিউডের বক্স-অফিস বিশ্লেষক গিরিশ জোহর তার টুইটারে এমনটাই জানিয়েছেন।

মধ্যপ্রাচ্যের তিনটি দেশের স্থানীয় সরকার তাদের দেশে ছবিটির মুক্তির নিষেধাজ্ঞা আরোপ করেছে। মধ্যপ্রাচ্যের এই তিনটি দেশ হল ওমান, কুয়েত এবং কাতার। ছবিটিতে অক্ষয় কুমারের বিপরীতে রয়েছেন মিস ওয়ার্ল্ড কথা অভিনেত্রী মানুসী চিল্লার। পরাক্রমী সম্রাট পৃথ্বীরাজ চৌহান এর জীবনের আধারে তৈরি হয়েছে এই ছবি। শুক্রবার বড়পর্দায় ছবিটি মুক্তির আগে দর্শকদের বিশেষ বার্তা দিয়েছিলেন অক্ষয় কুমার। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন,’যারা পৃথ্বীরাজ চৌহান দেখবেন তাদের সকলকে বিনীত অনুরোধ ছবিটি নিয়ে কোনও স্পয়লার দেবেন না। এই ছবি তৈরি করতে আমাদের চার বছর সময় লেগেছে। ইতিহাস যাতে অক্ষত থাকে সেদিকে যথেষ্ট নজর রাখা হয়েছে। ছবিতে অনেক অজানা তথ্য রয়েছে। বিশেষত্ব যুবসম্প্রদায় ছবিটি দেখে অনেক কিছু শিখতে পারবে।’

Releated Posts

দীপিকা-রণবীরের ঘরে এল দ্বিতীয় কন্যাসন্তান

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা-মা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ১৯ সেপ্টেম্বর তাঁদের…

ByBySandeep Biswas Sep 19, 2026

জুবিন গর্গের ২০০-রও বেশি বিরল গান ডিজিটাল আর্কাইভে সংরক্ষণ অসমের সঙ্গীতপ্রেমীর

গুয়াহাটি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত অসমিয়া গায়ক জুবিন গর্গের সঙ্গীতের ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন অসমের নগাঁও জেলার কুয়ারিতলের…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top