News Flash

Image

জমেছে জামাই ষষ্ঠীর বাজার, বিকিকিনী ভালই

আগরতলা, ৪ জুন : বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর এই তেরো পার্বণ এর মধ্যে অন্যতম একটি অনুষ্ঠান হল জামাইষষ্ঠী। প্রত্যেকটি বাঙালি বাড়িতেই একেবারে বাঙালিয়ানা মতেই দিনটির জমজমাট আয়োজন হয়ে থাকে। ষষ্ঠী পুজো থেকে শুরু করে একেবারে ভুরিভোজ – সবেতেই আয়োজন থাকে একেবারে জমজমাট। তাই বাজারেও তার প্রত্যক্ষ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। রবিবার জামাই ষষ্ঠী। তাই, চাহিদার জোগান দিতে সময় মতো বাজারে হাজির হয়ে যায় প্রতিবারই প্রয়োজনীয় জিনিসগুলো। শনিবারও এর ব্যতিক্রম হল না। শনিবার সকাল থেকেই রাজ্যের বাজারগুলিতে ষষ্ঠী পূজার বিভিন্ন সরঞ্জাম সহ পুজোতে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসেন দোকানিরা। ব্যবসা-বাণিজ্য সম্পর্কে বলতে গিয়ে জনৈক দোকানি জানান, মোটামুটি ভালই হচ্ছে এবারের বিকিকিনী। 

বাঙালি ভুরিভোজে বা জামাইষষ্ঠীর অন্যতম উপাদান বলা যেতে পারে ইলিশ মাছ। এদিন রাজধানী আগরতলার বাজারে ইলিশ মাছেরও যথেষ্ট চাহিদা রয়েছে। এবার রাজ্যের বাজারে হাজির হয়েছে বাংলাদেশের চাঁদপুরের ইলিশ। অন্যান্য বছরের তুলনায় এবারের ইলিশ গুলি যথেষ্ট ভাল বলে অভিমত দোকানির। বড় মাপের ইলিশ গুলি প্রায় ১৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে বাজারে। ছোট মাপের ইলিশ বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৫০০ টাকা দরে। বাজারে চাহিদা ও যথেষ্ট রয়েছে বলে জানিয়েছেন ইলিশ বিক্রেতারা। সব মিলিয়ে বলা যায় এবারের জামাইষষ্ঠীর বাজার যথেষ্ট ভালো চলছে রাজধানীতে।

Releated Posts

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

২.২০ কোটি টাকায় নির্মিত বেতছড়া গ্রামীণ বাজারের উদ্বোধন, কৃষকদের পাশে থাকার বার্তা কৃষিমন্ত্রীর

আগরতলা, ৩ আগস্ট: ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার বেতছড়া গ্রামীণ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top