News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় উপনির্বাচনে চারটি আসনেই প্রার্থী ঘোষণা বিজেপির
Image

ত্রিপুরায় উপনির্বাচনে চারটি আসনেই প্রার্থী ঘোষণা বিজেপির

আগরতলা, ৪ জুন(হি. স.): ত্রিপুরায় উপনির্বাচনে প্রার্থী ঘোষণা দিয়েছে বিজেপি। আগামী ২৩ জুন চারটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ২৬ জুন ফলাফল ঘোষণা দেবে কমিশন।

বিজেপির সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, ৮ নম্বর টাউন বড়দোয়ালি কেন্দ্রে প্রফেসর(ডা:) মানিক সাহা, ৬ নম্বর আগরতলা কেন্দ্রে ডা: অশোক সিনহা, ৪৬ নম্বর সুরমা কেন্দ্রে স্বপ্না দাস পাল এবং ৫৭ নম্বর যুবরাজনগর কেন্দ্রে মলিনা দেবনাথ উপনির্বাচনে প্রার্থী মনোনীত হয়েছেন।ডা: মানিক সাহা বর্তমানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব সামলাচ্ছেন। তিনি ৮ নম্বর টাউন বড়দোয়ালি কেন্দ্রের বাসিন্দাও। ফলে, ইতিপূর্বেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন এই কেন্দ্রে তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রবল। সূত্রের খবর, আগামী সোমবার বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দেবেন।

Releated Posts

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top