News Flash

  • Home
  • দিনের খবর
  • আজ জম্মু-কাশ্মীরের নিরাপত্তা পর্যালোচনা বৈঠক করবেন অমিত শাহ
Image

আজ জম্মু-কাশ্মীরের নিরাপত্তা পর্যালোচনা বৈঠক করবেন অমিত শাহ

নয়াদিল্লি, ৩ জুন(হি.স) : শুক্রবার জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা নিয়ে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং অন্যান্য শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

জানা গিয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং জম্মু ও কাশ্মীরের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ দিলবাগ সিংও বৈঠকে অংশ নেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ​​ভাল্লা ছাড়াও এই বৈঠকে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের মহাপরিচালক কুলদীপ সিং এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের প্রধান পঙ্কজ সিংও উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
জম্মু ও কাশ্মীরে সাম্প্রতিক কাশ্মীরি পণ্ডিতদের হত্যার প্রেক্ষিতে এই বৈঠক ডাকা হয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় সন্ত্রাসবাদীরা বিজয় কুমার নামে এক ব্যাঙ্ক ম্যানেজারকে তার অফিসের বাইরে গুলি করে হত্যা করে। ঘটনাটি ঘটেছে কুলগামের আরেহ মোহনপোড়ার এলাকি দেহাতি ব্যাঙ্কে। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, নিষিদ্ধ লস্কর-ই-তৈয়বা সন্ত্রাসবাদী গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে।
তার কয়েকদিন আগেও জম্মুর সাম্বা জেলার বাসিন্দা ৩৬ বছর বয়সী হিন্দু মহিলা শিক্ষিকা রজনী বালাকে কুলগামের গোপালপোড়ার একটি সরকারি স্কুলে সন্ত্রাসবাদীরা গুলি করে হত্যা করেছিল। এছাড়া গত মাসে কাশ্মীরি পণ্ডিত কর্মচারী রাহুল ভাট সহ – দুই সাধারণ নাগরিক এবং কাশ্মীরে তিন ​​পুলিশ সন্ত্রাসবাদীদের হাতে নিহত হয়েছিলেন।

Releated Posts

দিল্লিতে দুই এনডিপিএস মামলায় চারজন দোষী সাব্যস্ত, উদ্ধার ১.৪ কেজির বেশি গাঁজা

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): দিল্লির পালাম ভিলেজ থানায় নথিভুক্ত মাদকদ্রব্য ও সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইনের দুটি পৃথক মামলায়…

ByByNews Desk Aug 16, 2026

ঘুষের মামলায় রেল আধিকারিককে গ্রেফতার সিবিআই-এর, উদ্ধার ৭৭ লক্ষ টাকা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ঘুষ নেওয়ার অভিযোগে দক্ষিণ-পূর্ব মধ্য রেলের ভিলাইয়ে কর্মরত এক সিনিয়র ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে গ্রেফতার…

ByByNews Desk Aug 15, 2026

দেশ রাজনৈতিক দলের নয়, ১৪৫ কোটি নাগরিকের: বাবা রামদেব

হরিদ্বার, ১৫ আগস্ট (আইএএনএস): ভারত কোনও নির্দিষ্ট রাজনৈতিক দল বা শুধু শাসক দলের দেশ নয়, এই দেশ ১৪৫…

ByByNews Desk Aug 15, 2026

বিকশিত ভারত গড়ার সংকল্প নিয়ে এগিয়ে চলার আহ্বান বিজেপি সভাপতি নিতিন নবীনের

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top