News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Kalamchaura : ভেহিকেল চেকিং এর নামে বাড়তি রোজগার কলমচৌড়া থানার
Image

Kalamchaura : ভেহিকেল চেকিং এর নামে বাড়তি রোজগার কলমচৌড়া থানার

বক্সনগর, ২ জুন৷৷ ভেহিকেল চেকিং এর নামে কলমচৌড়া থানার অতিরিক্ত রোজগার হাজার টাকা৷ জানা গেছে, কলমচৌড়া থানার বিতর্কিত ওসি বিশুর আদেশে পুলিশ টিএসআর সহ একাধিক পুলিশ আধিকারিক প্রতিদিন বক্সনগর চৌমুহনীর চৌরাস্তার মোড়ে উৎ পেতে বসে পড়ে৷ সেখান দিয়ে এলাকার বিভিন্ন জায়গা থেকে যখন জরুরী প্রয়োজনে সাধারণ লোক আসা যাওয়া করতে গেলে অপেক্ষাকৃত সবলের তুলনায় দুর্বলদের চেপে ধরেন সেই ডিউটিরত পুলিশ অফিসারগন৷ নিজের ইচ্ছে মতো জরিমানা আদায় না করতে পারলে অশ্রাব্য ভাষা ব্যবহার  এবং জোর করে বাইক আরোহীদের কাছ থেকে বাইকের চাবি এমনকি বাইক জোর করে থানায় নিয়ে যেতে যেন কোন কৃপনতা করেনা পুলিশ বাবুরা৷ বৃহস্পতিবার সকালে সেই রকম একটি মুহুর্ত সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে৷

জানা যায়, বৃহস্পতিবার সকালে সোনামুড়া মহকুমার অন্তর্গত কলমচৌড়া থানার পুলিশ বক্সনগর চৌমুনীতে  ভেহিকেলস চেকিং এ বসে৷ চেকিং চলাকালীন সময় এক যুবক বিনা হেলমেটে বাইক চালিয়ে বক্সনগর  থেকে কলমচৌড়ার উদ্দেশ্যে যাচ্ছিল৷ এরইমধ্যে বিনা হেলমেট দেখে ওই যুবককে লাঠি মারার ভয় দেখিয়ে তাকে দাঁড় করান৷ তখন তাকে জিজ্ঞেস করা হয় তারা হেলমেট কোথায়৷ তখন তিনি বলেন তিনি সকালবেলায় তার কোন এক আত্মীয় অসুস্থতায় ভুগছেন৷ তখন তাকে দেখার জন্য তড়িঘড়ি তিনি চলে আসেন৷ তখন তিনি মনের ভুলে হেলমেট নিতে ভুলে যান৷ তিনি দাবি করেন পরেরবার যখন তিনি বাইক চালাবেন তখন তিনি হেলমেট ব্যবহার করবেন৷ অনেক আকুতি মিনতি করতে লাগলেন কলমচৌড়া থানার ডিউটিরত পুলিশ বাবুদের৷ কিন্তু কে শুনে কার কথা৷

কনস্টেবল বাবুরা বলছেন, থানার বড়বাবুর আদেশ বিনা হেলমেটে বাইক চালালে  জরিমানা দিতে লাগবে৷ ছেলেটি আকুতি মিনতি করতে লাগলেন যে তার কাছে কোন টাকা নেই৷ তাকে যেন ছেড়ে দেওয়া হয়৷ এমন কথা বলতে কনস্টেবল বাবুরা তেলে বেগুনে জ্বলে ওঠেন৷ তার বাইকের চাবি জোর করে নেওয়া চেষ্টা করেছিলেন৷ কিন্তু ওই যুবক বাইকের চাবি দিতে নারাজ৷ এক পর্যায়ে ওই যুবকের সাথে থানার কনস্টেবল বাবুদের ধস্তাধস্তি শুরু হয়৷ এরইমধ্যে বক্সনগর চৌমুনী বাজার এমন দৃশ্য দেখে বাজারের অসংখ্য মানুষ ঘটনাস্থলে জড়ো হন৷ সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিল্মের মতো দৃশ্য দেখছেন৷ কিন্তু কেউ এগিয়ে এসে যে প্রতিবাদ করবেন তেমন সাহস কারুর হচ্ছে না৷ কারণ তারাতো পুলিশ বাবু৷ এক পর্যায়ে যুবকের কাছ থেকে বাইকের চাবি আদায় করতে না পেরে বাইকটিকে জোর করে তিন-চারজন কনস্টেবল মিলে থানায় নিয়ে যায়৷এই দৃশ্য দেখে গোটা চৌমুনী বাজার এলাকার মানুষদের মধ্যে ছিঃ ছিঃ রব ওঠে৷ এলাকার মানুষদের দাবি প্রতিনিয়ত থানার সামনে দিয়েই দ্রুতগতিতে গরু বোঝাই গাড়ি এমনকি অবৈধ অনেক মাল বোঝাই গাড়ি যাতায়াত করছেন কিন্তু তাদেরকে ধরার কোন প্রয়োজন বোধ মনে করছেন না৷ অথচ নিরীহ যুবকদের কাছ থেকে হেলমেট এর দোহাই দিয়ে মোটা অংকের কমিশন জোর করে আদায় করছেন কলমচৌড়া থানার পুলিশ৷ ফলে থানা কর্তৃপক্ষের এমন পরিচালনায় অনেকটাই প্রশ্ণচিহ্ণের মুখে দাঁড় করিয়ে দিয়েছে৷এ নিয়ে বক্সনগর চৌমহনি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷

Releated Posts

কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি: স্বাস্থ্য দপ্তরের সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই:জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি।…

ByByReshmi Debnath Jul 30, 2026

নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৩০ জুলাই: নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু হল…

ByByReshmi Debnath Jul 30, 2026

সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়ি চুরি মামলায় তিন অভিযুক্তের তিন বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ৩০ জুলাই: সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়িতে চুরির ঘটনায় দোষী সাব্যস্ত তিন অভিযুক্তকে তিন বছরের সশ্রম কারাদণ্ড…

ByByReshmi Debnath Jul 30, 2026

মামলা নিতে গড়িমসি ও অভিযোগকারিণীকে হেনস্থার অভিযোগে হাইকোর্টের নির্দেশে এয়ারপোর্ট থানার ওসি সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: অভিযোগকারিণীর লিখিত অভিযোগ গ্রহণ না করা এবং তাঁকে হেনস্থার অভিযোগে ত্রিপুরা হাইকোর্টের কড়া অবস্থানের…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top