News Flash

  • Home
  • খেলা
  • Bopanna Exit : ফরাসি ওপেনে স্বপ্নভঙ্গ, সেমিফাইনালে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় বোপান্নার
Image

Bopanna Exit : ফরাসি ওপেনে স্বপ্নভঙ্গ, সেমিফাইনালে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় বোপান্নার

প্যারিস, ২ জুন(হি.স) : টেনিস জীবনে প্রথমবার ফরাসি ওপেনের সেমিফাইনালে উঠেও স্বপ্নভঙ্গ হল রোহন বোপান্নার। লাল মাটির সুরকিতে বোপান্নাই ছিলেন ভারতের একমাত্র প্রতিনিধি। গ্র্যান্ড স্লাম জিতবেন বোপান্না, এই আশা ছিল দেশের মানুষের কাছে। কিন্তু বৃহস্পতিবার বিকেলে স্বপ্ন ভেঙে গেল। মার্সেলো এবং জে রজার জুটির কাছে হেরে এবারের মতো ফরাসি ওপেন শেষ হয়ে গেল বোপান্নার। ম্যাচের ফল ৬-৪, ৩-৬, ৭(১০)-৬(৮)।

ডাচ সঙ্গী ম্যাটওয়ে মিডলকুপের সঙ্গে চলতি বছরে জুটি বেঁধেছেন বোপান্না। সেমিফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে প্রথম সেট জিতে নেন বোপান্না-মিডলকুপ জুটি। ৬-৪ স্কোরে প্রথম সেটে জয় পেয়ে আশা জাগিয়েছিলেন তাঁরা। কিন্তু তারপরেই ম্যাচে ফিরে আসে তাঁদের প্রতিপক্ষ জুটি।
দ্বিতীয় সেট ৩-৬ ফলে হেরে যান বোপান্না-মিডলকুপ জুটি। তবে সমানে সমানে লড়াই চালিয়ে গিয়েছেন তাঁরা। নির্ণায়ক তৃতীয় সেটেও ভারত-ডাচ জুটি লড়াই করেন। টাইব্রেকারে যায় তৃতীয় সেট। শেষ পর্যন্ত টাইব্রেকারে হার মানেন বোপান্নারা।

Releated Posts

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top