News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Record Terror : রাজ্যে চলছে রেকর্ড সন্ত্রাস, অভিযোগে সিপিএমের
Image

Record Terror : রাজ্যে চলছে রেকর্ড সন্ত্রাস, অভিযোগে সিপিএমের

আগরতলা, ২ জুন৷৷ রাজ্যে চলছে রেকর্ড সন্ত্রাস৷ যদি অবিলম্বে সন্ত্রাস বন্ধ না হয় তাহলে রাস্তায় নামবে সিপিআইএম৷ এভাবে চলতে থাকলে শ্রীলংকার মত অবস্থা হবে ত্রিপুরার৷ বৃহস্পতিবার সিপিআইএম রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এভাবেই শাসক দল বিজেপি এবং রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন দলের রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী৷

তিনি বলেন, মোহনপুর, রাজনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন না হলেও সেখানের মুখিয়াদের নেতৃত্বে চলছে সন্ত্রাস৷ মোহনপুর বিধানসভা কেন্দ্রে আইনমন্ত্রী রতন লাল নাথ এবং দক্ষিণ জেলার সহ সভাপতি বিভীষণ দাসের নেতৃত্বে যুবকরা সমাজদ্রোহীতে পরিণত হচ্ছেন৷ বিধানসভা কেন্দ্রগুলিতে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছেন তাঁরা৷ কিন্তু মানুষ যখন ঘর থেকে বের হবে, তখন শ্রীলংকার মতো হবে ত্রিপুরায়৷ তাই সন্ত্রাস অবিলম্বে বন্ধ করা দরকার৷তিনি বলেন, উপনির্বাচন ঘোষণা হওয়ার পর আইন-শৃঙ্খলার অবনতির চরিত্র এবং ব্যাপকতা অতীতের সমস্ত গণ্ডি অতিক্রম করে চলেছে৷ ধলাই জেলার সালেমাতে গত ২৭ মে আক্রমণ সংঘটিত হয়েছে দীলিপ বৈদ্য নামে এক সি পি আই এম কর্মীর বাড়িতে৷ তারপর ২৯ মে পঞ্চবঁটিতে সিপিআইএম কার্যালয়ের সামনে শহীদ অরুণ দেবের মূর্তি ভেঙে ফেলেছে৷ গত ৩০ মে প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক আগরতলার দিকে আসার পথে উদয়পুর জামজুড়িতে আক্রমণ করে দুর্বৃত্তরা৷ এগুলি দুর্বলতার লক্ষণ বলে জানান তিনি৷ পরিস্থিতি যদি অবিলম্বের নিয়ন্ত্রণে আনা হয় তাহলে রাস্তায় নামতে বাধ্য হবে সিপিআইএম, এভাবে হুঁশিয়ারি দেন জীতেন্দ্র চৌধুরী৷

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top