News Flash

Image

ত্রিপুরা : ৯৮ বছরের বৃদ্ধ ফাঁসিতে আত্মঘাতী

বিলোনিয়া(ত্রিপুরা), ২ জুন (হি. স.) : সাতসকালে ঘরের বারান্দা থেকে উদ্ধার হয়েছে ৯৮ বছরের এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ। বিলোনিয়ার উত্তর সোনাইছড়ি আশ্রমপাড়া এলাকার প্রবীণ নাগরিক রবি দত্ত গতকাল রাত পর্যন্ত স্বাভাবিক ছন্দেই ছিলেন বলে দাবি তাঁর ছেলের। রাতে পরিবারের সদস্যদের সঙ্গে বসে খাবার গ্রহণ করেছিলেন। তারপরেই প্রায় রাত ১টা নাগাদ প্রত্যেকে ঘুমোতে চলে যান। সকালে পরিবারের লোকজন উঠে দেখতে পান রবি দত্তের ঝুলন্ত মৃতদেহ।

পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। হয়তোবা অসুখের যন্ত্রণা সহ্য করতে না পেরে অবসাদের বসেই এই কাণ্ড ঘটিয়েছেন। এমনই প্রাথমিক ধারণা পরিবারের। এদিকে খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। ৯৮ বছরের প্রবীণের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। 

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top