News Flash

  • Home
  • বিদেশ
  • Pakistan Government: নির্বাচন ঘোষণা না হলে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে, পাকিস্তান সরকারকে হুঁশিয়ারি ইমরান খানের
Image

Pakistan Government: নির্বাচন ঘোষণা না হলে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে, পাকিস্তান সরকারকে হুঁশিয়ারি ইমরান খানের

ইসলামাবাদ, ২ জুন (হি. স.) : নির্বাচন ঘোষণা না হলে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে, পাকিস্তান সরকারকে হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ প্রধান এক সাক্ষাৎকারে বলেছেন, “আমরা দেখব তারা আমাদের আইনি ও সাংবিধানিক উপায়ে নির্বাচনের দিকে যেতে দেয় কি না, অন্যথায় এই দেশ গৃহযুদ্ধের দিকে যাবে।” আবারও ন্যাশনাল অ্যাসেম্বলিতে ফিরে আসার কোনও প্রশ্নই নেই বলে জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ন্যাশনাল অ্যাসেম্বলিতে ফিরে যাওয়ার অর্থ হবে ষড়যন্ত্র স্বীকার করা, যা তার সরকারকে সরিয়ে দিয়েছে।

ইমরান বলেছেন যে, তিনি প্রতিবাদকারীদের সুরক্ষা প্রদানের জন্য তার দলের আবেদনের বিষয়ে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন। ইমরান জানিয়েছেন শীঘ্রই পরবর্তী মিছিলের তারিখ ঘোষণা করবেন। পিটিআই চেয়ারম্যান স্বীকার করেছেন যে প্রধানমন্ত্রী হিসাবে তিনি নিরঙ্কুশ ক্ষমতা উপভোগ করেননি। তাঁর এই দাবি এটাই ইঙ্গিত করে যে দেশের ক্ষমতার প্রকৃত কেন্দ্রগুলি অন্য কোথাও রয়েছে। ইমরান খান জানিয়েছেন যে তাঁর সরকার ক্ষমতায় আসার সময় দুর্বল ছিল এবং জোটের অংশীদারদের খোঁজ করতে হয়েছিল। যদিও এবারও একই পরিস্থিতি দেখা দিলে তিনি পুনরায় নির্বাচনের বিকল্প বেছে নেবেন এবং সংখ্যাগরিষ্ঠ সরকার চাইবেন।

Releated Posts

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিল বিএনপি, প্রতিদ্বন্দ্বী জামায়েত জোট প্রার্থী অলি আহমেদ

ঢাকা, ১৩ আগস্ট: বাংলাদেশে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া…

ByBySandeep Biswas Aug 13, 2026

মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিকের লক্ষ্যে ঘনিষ্ঠ সহযোগিতায় একমত কোয়াড: মার্কিন রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করতে আরও ঘনিষ্ঠ সহযোগিতা এবং বাস্তব ফলাফল প্রদানের…

ByByNews Desk Aug 13, 2026

আফ্রিকায় ভারতের বৃহত্তর সম্পৃক্ততার অংশ কোট দিভোয়ারে প্রতিমন্ত্রীর সফর: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): আফ্রিকার সঙ্গে ভারতের বৃহত্তর সম্পৃক্ততার অংশ হিসেবে কোট দিভোয়ারের সঙ্গে ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও…

ByByNews Desk Aug 13, 2026

ভারত-অস্ট্রেলিয়া নৌবাহিনীর বৈঠক, অপারেশনাল সমন্বয় ও প্রশিক্ষণে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত

ক্যানবেরা, ১২ আগস্ট (আইএএনএস): সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে অপারেশনাল সমন্বয় বাড়ানো এবং সক্ষমতা বৃদ্ধি ও…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top