News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Shantirbazar : শান্তিরবাজার পুর পরিষদে কর প্রদান নিয়ে হয়রানি
Image

Shantirbazar : শান্তিরবাজার পুর পরিষদে কর প্রদান নিয়ে হয়রানি

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১ জুন৷৷ তলানিতে পৌঁছেছে শান্তিরবাজার পৌর পরিষদের পরিষেবা৷ ক্ষোভ বাড়ছে লোকজনদের মধ্যে৷ ঘটনার বিবরণে জানা যায় শান্তিরবাজার পৌর পরিষদে সমস্ত প্রকারের টেক্স আদায়ের দায়িত্বে রয়েছে রামবাবু রিয়াং৷  বর্তমানে পৌর পরিষদে নতুন করে নিয়ম করা হয়েছে সাপ্তাহে মঙ্গলবার ও শনিবার সমস্ত প্রকারের টেক্স আদায় ও বিভিন্ন প্রকারের ট্রেড লাইসেন্স সহ সার্টিফিকেট প্রদান করা হবে৷  এতে করে সাপ্তাহের বাকিদিন লোকজনেরা অফিসে এসে ঘুরে যেতে হচ্ছে৷  জানা যায় গত মঙ্গলবার সঠিকভাবে নেট পরিষেবা না থাকার কারনে লোকজনেরা অফিসে এসে টেক্স প্রদান করতে পারেননি৷ পৌর পরিষদের কার্যালয়ে আর ও আর সহ বিভিন্ন সার্টেফেকট প্রদানে প্রথম দেখা হয় লোকজনের টেক্স পরিষোধ করেছেন কিনা৷ কিন্তু টেক্স কাউন্টার বন্ধ থাকার ফলে বিপাকে পড়তে হয় লোকজনদের৷  সাপ্তাহে দুই দিন লোক জরো হয়েও সঠিকভাবে পরিষেবা পাচ্ছনা বলে অভিযোগ৷  এইভাবে চলতে থাকলে বছরের শেষে পৌরপরিষদে লোকজনেরা সঠিকভাবে টেক্স প্রদান করতে পারবে না৷  এতে করে লোকজনদের ফাইন মানি কাটা হবে৷  সুত্রের খবর অনুযায়ী সাপ্তাহের বাকিদিনগুলি রামবাবু রিয়াংকে অন্যকাজে অফিসের বাইরে প্রেরন করা হয়৷  এতে করে পৌর পরিষদের গুরুত্বপূর্ন সেকশান বন্ধ হয়ে থাকে৷  পৌরপরিষদের এই পরিষেবা নিয়ে ক্ষোভ লোকজনদের মধ্যে৷  এখন দেখার বিষয় এই সমস্যা সমাধানে উর্ধতন কতৃপক্ষ কি প্রকার পদক্ষেপ গ্রহন করে৷

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top