News Flash

  • Home
  • খেলা
  • Khelo India : হরিয়ানায় খেলো ইন্ডিয়া, শুক্রবার থেকে শুরু হলেও আনুষ্ঠানিক উদ্বোধন শনিবারে
Image

Khelo India : হরিয়ানায় খেলো ইন্ডিয়া, শুক্রবার থেকে শুরু হলেও আনুষ্ঠানিক উদ্বোধন শনিবারে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ জুন।। কাউন্ট ডাউন শুরু। হাতে গোনা আর ৪৮ ঘন্টা পেরোলেই খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হবে হরিয়ানার পাঞ্চকুলার অ্যাথলেটিক্স স্টেডিয়ামে। প্রতিযোগিতা শুরু হয়ে যাবে শুক্রবার থেকেই। হরিয়ানার তাও দেবি লাল কমপ্লেক্স সহ সব কটি স্টেডিয়ামেই এখন শুধু সাজো সাজো রব নয়, চূড়ান্ত তুলির টান চলছে জোরকদমে। ইউনিভার্সিটি গ্রাউন্ড, জিমখানা, ক্লাব,  হল-এর মত বেশ কয়েকটি ভেন্যুতে শেষ তুলির টান হয়ে গেছে। করোনা আবহের পর এই ধরনের বড় মাপের জাতীয় আসর এই প্রথম হরিয়ানায় হচ্ছে। আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য পঞ্চকুলায় মূল অ্যাথলেটিক্স স্টেডিয়াম নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। আনুষ্ঠানিক উদ্বোধন হবে ৪ জুন, শনিবার। তবে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের খেলা শুরু হয়ে যাবে ৩ জুন, শুক্রবার থেকে। চলবে ১৩ জুন পর্যন্ত। ১৩ জুনে রাখা হয়েছে বিভিন্ন ইভেন্টের চূড়ান্ত খেলা এবং সমাপ্তি অনুষ্ঠান। অ্যাথলেটিক্স, ফুটবল, ব্যাডমিন্টন থেকে শুরু করে টেবিল টেনিস, কাবাডি, হ্যান্ডবল, রেসলিং, বাস্কেটবল, ভলিবল, বক্সিং, খো খো, গটকা, থাং-তা, কালারি পায়াট্টু, যোগাসন, মাল খাম্বা, ওয়েটলিফটিং, টেনিস, জুডো, আর্চারি, হকি, জিমন্যাস্টিকস, সুইমিং, সাইক্লিং এবং শুটিং – এই ২৫টি ইভেন্টের প্রতিযোগিতার আসর ঘিরে জমজমাট হয়ে উঠবে হরিয়ানা, দিল্লির বেশ কয়েকটি স্পোর্টস কমপ্লেক্স, স্টেডিয়াম এবং জিমনাসিয়াম। সবকটি রাজ্যের যুবা-রা এই আসরে অংশ নিতে যথারীতি চলে আসছেন হরিয়ানায়। ত্রিপুরার প্রথম গ্রুপের খেলোয়াড়রাও হরিয়ানায় প্রবেশ করার পথে। দ্বিতীয় গ্রুপ আগরতলা থেকে ৪ জুন রওয়ানা হবে। প্রায় মাসাধিককাল ধরে প্রশিক্ষণের মধ্য দিয়ে রাজ্যদল এবার খেলো ইন্ডিয়ায় দারুন সাফল্য পাবে বলে ক্রীড়ামহলের প্রত্যাশা।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top