News Flash

  • Home
  • দেশ
  • বেআইনি অর্থ লেনদেনের অভিযোগ, সোনিয়া এবং রাহুল গান্ধীকে নোটিস পাঠাল ইডি
Image

বেআইনি অর্থ লেনদেনের অভিযোগ, সোনিয়া এবং রাহুল গান্ধীকে নোটিস পাঠাল ইডি

নয়াদিল্লি, ১ জুন(হি.স) : ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কংগ্রেস নেতা ও সোনিয়ার ছেলে রাহুল গান্ধীকেও সমন পাঠিয়েছে ইডি। কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী ৮ জুন ইডি অফিসে যাবেন বলে বুধবার ইডি সূত্রে এমনটাই জানা গিয়েছে।

এদিন এই নিয়ে বিজেপিকে নিশানা করেছেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা। তিনি বলেন, ন্যাশনাল হেরাল্ড পত্রিকা শুরু হয় ১৯৪২ সালে। সে সময় ব্রিটিশরা তা দমন করার চেষ্টা করে। আজ মোদী সরকারও একই কাজ করছে। এজন্য ব্যবহার করা হচ্ছে ইডিকে। ৮ জুন সোনিয়া গান্ধী ইডির দফতরে হাজিরা দেবেন বলে জানিয়েছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি। রাহুল গান্ধী এখন বিদেশে রয়েছেন বলে ৮ জুন হাজিরা দিতে পারবেন না। তাঁর তরফে ইডির কাছে হাজিরা দেওয়ার জন্য সময় চাওয়া হয়েছে বলে কংগ্রেস সূত্রের খবর।
অভিযোগ, রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর মালিকানাধীন ‘ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড’ নামের একটি সংস্থা ২০১১ সালে ন্যাশনাল হেরাল্ড, কোয়াম-ই-আওয়াজ, এবং নবজীবন, এই তিনটি সংবাদপত্র ‘অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেডে’র কাছ থেকে অধিগ্রহণ করে। রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী একাই ওই সংস্থার ৭৬ শতাংশ শেয়ারের মালিক। বাকি দুই শেয়ার হোল্ডার হলেন প্রয়াত কংগ্রেস নেতা অস্কার ফার্নান্ডেজ এবং মতিলাল ভোরা।

বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী অভিযোগ করেছিলেন, গান্ধীরা প্রতারণা করেছে এবং তহবিল অপব্যবহার করেছে। ওয়াইআইএল শুধুমাত্র ৫০ লক্ষ টাকা দিয়েছিল, যাতে কংগ্রেসের কাছ থেকে পাওনা ৯০.২৫ কোটি টাকা পুনরুদ্ধারের অধিকার পায়। এবার ইডি পিএমএলএ-এর অধীনে একটি নতুন মামলাও নথিভুক্ত করল।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top