News Flash

Image

উদ্ধার মানকাচরের কালোনদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ বালিকার মৃতদেহ

মানকাচর (অসম), ১ জুন (হি.স.) : মানকাচরের বৰ্মণপাড়া গ্রামের নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া বালিকার মৃতদেহ আজ বুধবার উদ্ধার করেছে এসডিআরএফ৷

উল্লেখ্য, মানকাচর থানার অন্তৰ্গত জোড়ডাঙার বৰ্মণপাড়া গ্রামের বুক চিরে প্রবাহিত কালোনদীতে অন্যান্যদিনের মতো গত সোমবার দুপুরের দিকে স্নান করতে নেমেছিল সংশ্লিষ্ট গ্রামের বসিন্দা জনৈক আখেরুল ইসলামের বছর ১১-এর মেয়ে মুক্তারা ভানু৷ কিন্তু নদীতে জলের স্রোতে তলিয়ে যায় বালিকা মুক্তারা৷ নদীতে তলিয়ে যাওয়ার পর সোমবার থেকে তাকে জীবন্ত উদ্ধার করতে মানকাচর পুলিশ এবং এসডিআরএফ অভিযান চালায়৷

কিন্তু গত দুদিনের দুরন্ত অভিযানে মেয়েটির কোনও সন্ধান বের করতে পারেনি এসডিআরএফ৷ অবশেষে আজ সকাল প্রায় ৬.০০টা নাগাদ এলাকার জনতা মানকাচরের নিকটবর্তী কালোনদীতে বালিকা মুক্তারা ভানুর মৃতদেহ ভাসছে দেখে খবর দেন থানায়। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। আসে এসডিআরএফও। তাঁরা স্থানীয় মানুষ এবং গ্রামরক্ষী বাহিনীর সহযোগিতায় বালিকা মুক্তারা ভানুর মৃতদেহ উদ্ধার করে মানকাচর থানায় নিয়ে আসে। এর পর আইনি প্রক্রিয়া শেষে তার মৃতদেহের ময়না তদন্তের জন্য ধুবড়ি সরকারি হাসপাতালে পাঠিয়ে দেয়৷

Releated Posts

অসমে বিজেপির বুথ সভাপতি খুন, আটক ৬

গুয়াহাটি, ১৫ আগস্ট (আইএএনএস): অসমের শ্রীভূমি জেলায় নিখোঁজ এক বিজেপি বুথ সভাপতির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের…

ByByNews Desk Aug 15, 2026

বারবার বন্যার মোকাবিলায় অসমকে আরও সক্ষম করে তোলা সরকারের প্রধান লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৫ আগস্ট (আইএএনএস): বারবার বন্যায় ক্ষতিগ্রস্ত অসমকে ভবিষ্যতে পরিস্থিতি মোকাবিলায় আরও সক্ষম করে তোলাই রাজ্য সরকারের প্রধান…

ByByNews Desk Aug 15, 2026

অরুণাচলে হড়পা বান ও ধসে বিপর্যয়, নিখোঁজ ৫ সেনা জওয়ান, মৃত ৪ শ্রমিক

ইটানগর, ১৫ আগস্ট (আইএএনএস): প্রবল বৃষ্টিতে অরুণাচল প্রদেশে হড়পা বান ও ভূমিধসে বড় বিপর্যয়। দিবাং ভ্যালি জেলায় সেনা…

ByByNews Desk Aug 15, 2026

মণিপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৩ জঙ্গি গ্রেফতার, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ইম্ফল, ১৪ আগস্ট (আইএএনএস) : মণিপুরে গত ২৪ ঘণ্টায় একাধিক যৌথ অভিযানে বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের ১৩ জন জঙ্গিকে…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top